Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ থেকেই লাল-হলুদ কার্ডের শুরু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৫:০১
আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ থেকেই লাল-হলুদ কার্ডের শুরু

১৯৬৬ বিশ্বকাপের সেই ম্যাচে মাঠ ছাড়ছেন আন্তেনিও রাতিন। ছবির কোয়ালিটি এআই দিয়ে উন্নত করা হয়েছে।

আধুনিক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ লাল ও হলুদ কার্ড। পান থেক চুন খসলেই রেফারির পকেট থেকে বেরিয়ে পড়ে কার্ড। কিন্তু অনেকেই জানেন না, এই কার্ড প্রথা কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। এর পেছনে ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার এক ঐতিহাসিক ম্যাচ। আগামী বুধবার ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হচ্ছে। তার আগে নজর দেওয়া যাক ইতিহাসে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনা এর আগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। তবে ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে ওয়েম্বলিতে দুই দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিই চিরতরে বদলে দিয়েছিল ফুটবলের আইন। আর এই ঘটনার নায়ক বা ভিলেন ছিলেন সদ্য প্রয়াত সাবেক আর্জেন্টিনা অধিনায়ক আন্তেনিও রাতিন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নেমেছিল মেসিবাহিনী।

আরও পড়ুন

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে বিশাল নিরাপত্তা

১৩ জুলাই ২০২৬

এবার যাওয়া যাক মূল ঘটনায়। ৬০ বছর আগের সেই বিশ্বকাপ ম্যাচের ৩৪ মিনিটে আর্জেন্টিনা অধিনায়ক রাতিনকে মৌখিক অসদাচরণের দায়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন জার্মান রেফারি রুডলফ ক্রাইটলেইন। ভাষা না বোঝায় রাতিন মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। ফলে মাঠে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। একপর্যায়ে মাঠ ছাড়ার সময় রাগে ইংল্যান্ডের কর্নার ফ্ল্যাগ দুমড়ে-মুচড়ে ফেলেন রাতিন! ১৯৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন রাতিন।

ঘটনার এখানেই শেষ নয়, মাঠের বাইরে গিয়ে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল গালিচায় বসে পড়েন! ইংলিশ কোচ আলফ রামসে সেই ঘটনার পর আর্জেন্টাইন দলকে ‘পশু’ বলে গালি দিয়েছিলেন, যা দুই দেশের দীর্ঘদিনের ফুটবলীয় বৈরিতার সূচনা করে। এই ঘটনার পর ফিফা উপলব্ধি করে, রেফারির মৌখিক নির্দেশ খেলোয়াড়রা অনেক সময় বুঝতে পারেন না। ভাষাগত বাধার কারণে সৃষ্ট এই বিভ্রান্তি দূর করতে ফিফা একটি সর্বজনীন ও দৃশ্যমান সংকেত পদ্ধতির খোঁজ করতে থাকে।

আরও পড়ুন

মেসির জন্ম যদি পেরুতে হতো...

১৩ জুলাই ২০২৬

পরবর্তীতে ফিফার রেফারি কমিটির প্রধান কেনেথ জর্জ অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের লাল ও সবুজ বাতির ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে লাল ও হলুদ কার্ডের পরিকল্পনা করেন। হলুদ কার্ডকে সতর্কবার্তা এবং লাল কার্ডকে সরাসরি বহিষ্কারের চিহ্ন হিসেবে নির্ধারণ করা হয়। ১৯৭০ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে এই পদ্ধতির ব্যবহার শুরু হয়। আজকের ফুটবল মাঠে রেফারির পকেট থেকে বের হওয়া কার্ডগুলো কেবল নিয়ম রক্ষার প্রতীক নয়, এগুলো ১৯৬৬ বিশ্বকাপের সেই উত্তাল ওয়েম্বলির স্মৃতি বহন করে।

ইংল্যান্ডআর্জেন্টিনালাল কার্ডহলুদ কার্ড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি