Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

লিভারপুলের অংশীদার হতে যাচ্ছেন জেফ বেজোস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২০:৪৪
লিভারপুলের অংশীদার হতে যাচ্ছেন জেফ বেজোস

সংগৃহীত ছবি

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার ফুটবলে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন। লিভারপুলের কিছু অংশ মালিকানা কিনতে যাওয়া একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই মার্কিন ব্যবসায়ী।

স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন ওই কনসোর্টিয়ামে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনও। লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ অংশীদারত্ব কেনার জন্য ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে গত প্রায় তিন মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

আলোচনা এরই মধ্যে অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

প্রায় ২৫৭ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বেজোস বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী এর আগে এনএফএলের দুটি দল সিয়াটল সিহকস ও ওয়াশিংটন কমান্ডার্স কিনতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো দলেই বিনিয়োগ করেননি তিনি।

প্রিমিয়ার লিগে বিনিয়োগের বিষয়েও এর আগে বেজোসের আগ্রহের কথা শোনা যায়নি। এবার অবশ্য লিভারপুলের অংশীদার হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

২০১০ সালে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে লিভারপুল কিনেছিল এফএসজি। এরপর তাদের মালিকানায় ক্লাবটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলারে। এফএসজির অধীনে লিভারপুলের অন্যতম সফল সময়ও কেটেছে। এই সময়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে অলরেডরা।

নতুন বিনিয়োগ আনার বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার আলোচনা করেছিল এফএসজি। তবে শেষ পর্যন্ত পুরো মালিকানা বিক্রি না করে কিছু অংশ অংশীদারত্ব ছাড়ার পথেই এগিয়েছে তারা। ২০২৩ সালে বিনিয়োগ প্রতিষ্ঠান ডায়নেস্টি ইকুইটিও লিভারপুলের একটি সংখ্যালঘু অংশীদারত্ব কিনেছিল।

এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের নাম। চুক্তি চূড়ান্ত হলে লিভারপুলের মালিকানায় যুক্ত হবে প্রযুক্তি ও ব্যবসা জগতের আরও এক প্রভাবশালী নাম।

জেফ বেজসলিভারপুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে