অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার ফুটবলে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন। লিভারপুলের কিছু অংশ মালিকানা কিনতে যাওয়া একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই মার্কিন ব্যবসায়ী।স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন ওই কনসোর্টিয়ামে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনও। লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ অংশীদারত্ব কেনার জন্য ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে গত প্রায় তিন মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।আলোচনা এ...