আগামীর সময় পাঠকদের অনুমান সঠিক

বিশ্বকাপে ব্রাজিলের জয়ে উল্লাসিত সমর্থকেরা।
ব্রাজিল বনাম হাইতি ম্যাচ নিয়ে আগামীর সময় আয়োজন করেছিল পোলের। জানতে চাওয়া হয়েছিল ব্রাজিল কত গোলে হাইতিকে হারাবে। সর্বোচ্চ ৩৮ শতাংশ পাঠকের অনুমান সঠিক হয়েছে। একইসঙ্গে মিলে গেছে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে করা প্রেডিকশনও।
আগামীর সময়ের পোলে অংশ নিয়ে বেশিরভাগ পাঠক বলেছিলেন ব্রাজিল ৩-০ গোলে হারাবে হাইতিকে। ৩১ শতাংশ পাঠক বলেছিলেন ব্রাজিল জিতবে ২-০ গোলে। ৪-০ অনুমান ছিল ২৫ শতাংশ পাঠকের। আর মাত্র ৬ শতাংশ ১-০ গোলে জয়ের আশা করেছিলেন। তবে বাস্তবে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে গোল মিসের মহড়া না করলে স্কোরলাইন আরও বড় হতে পারত। পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই ম্যাচে ভিনিসিয়ুস গোল পাবেন কিনা? ৮৫ শতাংশ পাঠক আগেই বলেছিলেন ভিনিসিয়ুস গোল করবেন। ম্যাচেও তার পা থেকে এসেছে দারুণ একটি গোল। অন্য দুটি গোল করেছেন ম্যাথিউস কুনিয়া।





