Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির রসিকতা

মাঠে লাথি মেরে এখন জার্সি চাইছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৪:০১
মাঠে লাথি মেরে এখন জার্সি চাইছে

ম্যাচ শেষে কেপ ভার্দে ফুটবলারদের ছবি তোলার আবদার মেটান লিওনেল মেসি।

মাঠের ভেতর ১২০ মিনিট ধরে চলেছিল সেয়ানে-সেয়ানে লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পা থেকে বল কেড়ে নিতে কোনো কার্পণ্য করেননি আফ্রিকার দেশ কেপ ভার্দের ফুটবলাররা। তবে খেলা শেষের বাঁশি বাজতেই শত্রুতা ভুলে মাঠের সেই লড়াই রূপ নিল পরম শ্রদ্ধায়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ১৬ নিশ্চিত করার পর দেখা গেল এক অনন্য ও মানবিক দৃশ্য।

ম্যাচ শেষে মিক্সড জোনে লিওনেল মেসি যখন আসছিলেন, তখন কেপ ভার্দের বেশ কয়েকজন ফুটবলার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উদ্দেশ্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে একটি ছবি তোলা এবং স্মারক হিসেবে তার জার্সিটি নেওয়া। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলেও মেসির দেখা পাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। মেসিও কাউকেই হতাশ করেননি, হাসিমুখে সবার আবদার মিটিয়েছেন।

আরও পড়ুন

পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

০৪ জুলাই ২০২৬

সবাইকে ছবি ও জার্সি দেওয়ার পর স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। হাসতে হাসতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা এখন আমার জার্সি, স্মারক— সব চাইছে; অথচ মাঠের ভেতর লাথি মেরে মেরে শেষ করে দিচ্ছিল!’

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেসির রেকর্ড ২০তম গোল এবং তার নেওয়া দুটি ক্রস থেকেই জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। কষ্টার্জিত এই জয় নিয়ে কথা বলতে গিয়ে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন অধিনায়ক, ‘এই দলটা অনেক দিন ধরেই একটা বিষয় প্রমাণ করে আসছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি এবং লড়ব। আজ আমরা সেট পিস থেকে সুবিধা করতে পেরেছি, যা ইদানীং আমরা ঠিকঠাক পারছিলাম না। এই ধরনের নকআউট ম্যাচে সেট পিস খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলে বেশ কিছু ভালো হেডার আছে, যারা বাতাসে ভাসানো বলে দুর্দান্ত।’  

কেপ ভার্দেলিওনেল মেসিআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!