Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

প্রেডিকশন

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩০
ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বে আর একটি করে ম্যাচ বাকি। এরই মধ্যে ফুটবল বিশ্লেষক সংস্থা ‘গাতো মেস্ত্রে’ ও অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির এক যৌথ গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, যেসব দল প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট অর্জন করেছে, তাদের নকআউট বা শেষ ৩২-এর টিকিট একপ্রকার নিশ্চিত। এই তালিকায় রয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলও। শুধু তাই নয়, সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসেবে শীর্ষে রাখা হয়েছে স্পেনকে।

নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলও পরের রাউন্ডে যাবে। ফলে পজেটিভ গোল ব্যবধানসহ ৪ পয়েন্ট পাওয়া দলগুলো কোনোভাবেই বাদ পড়ছে না। গাণিতিক ১০ হাজার সিমুলেশনের একটিতেও ৪ পয়েন্ট পাওয়া দলগুলোর বাদ পড়ার কোনো নজির দেখা যায়নি।

আরও পড়ুন

সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

২৪ জুন ২০২৬

আর্জেন্টিনা ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করেছে। কাগজে-কলমে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেই নকআউটে যাবে ব্রাজিল। তবে গাতো মেস্ত্রের মডেল অনুযায়ী, স্কটল্যান্ডের কাছে হেরে ব্রাজিল যদি গ্রুপের তৃতীয় স্থানেও নেমে যায়, তাও সেলেসাওদের নকআউটে যাওয়ার সম্ভাবনা শতভাগ। ৪ পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে কেবল গ্রুপ ‘এল’-এর ঘানার টিকিট এখনো নিশ্চিত নয়। কারণ তাদের গোল ব্যবধান মাত্র ১ এবং শেষ ম্যাচে তাদের লড়তে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে।

নকআউটে ওঠার শতভাগ সম্ভাবনা যে দলগুলোর:

গ্রুপ সি: ব্রাজিল (১০০%), মরক্কো (১০০%), স্কটল্যান্ড (৮৬.৮৫%)

গ্রুপ এইচ: স্পেন (১০০%), সৌদি আরব (৬৬.৫০%), উরুগুয়ে (৪৭.৪৩%)

গ্রুপ আই: ফ্রান্স (১০০%), নরওয়ে (১০০%), সেনেগাল (৩৬.৭২%)

গ্রুপ জে: আর্জেন্টিনা (১০০%), অস্ট্রিয়া (৯২.৬৯%), আলজেরিয়া (৮৬.৫৩%)

আরও পড়ুন

মেসি-আর্জেন্টিনা ভয়ংকর

২২ জুন ২০২৬

এদিকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে শিরোপার দৌড়ে অনেক এগিয়ে গেছে ইউরোপীয় পরাশক্তি স্পেন। বাজির দর ও গাণিতিক মডেলে স্পেন এখন বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফেবারিট। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১১.৩৫% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.৩২ শতাংশে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স (১১.৯৯%)। আর অস্ট্রিয়াকে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৮৫% থেকে বাড়িয়ে ১০.৯৪%-এ নিয়ে গেছে।

চলতি আসরে এখন পর্যন্ত খুব একটা চোখধাঁধানো ফুটবল উপহার দিতে না পারা ব্রাজিলের হেক্সা জয়ের সম্ভাবনা মাত্র ৩.৬%। ফেবারিট তিন দলের চেয়ে তো বটেই, এমনকি ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি এবং নেদারল্যান্ডসের চেয়েও শিরোপা জয়ের সম্ভাবনায় পিছিয়ে রয়েছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির দলের অবস্থান আট নম্বরে। অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমি জানান, ফিফা র‍্যাংকিং, দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, ট্রান্সফারমার্কেট অনুযায়ী খেলোয়াড়দের বাজারমূল্য এবং বিশ্বকাপে দলগুলোর অতীত ইতিহাস—সবকিছুর ডাটা অ্যানালাইসিস করেই প্রতিটি রাউন্ড শেষে এই সম্ভাব্যতার হিসাব করা হয়, যা পরিবর্তনশীল।

আরও পড়ুন

মেসিকে নিয়ে কথা বলতে স্কালোনির ক্লান্তি

২৩ জুন ২০২৬

গাতো মেস্ত্রের শীর্ষ ১০ শিরোপাপ্রত্যাশী:

০১. স্পেন (১২.৩২%)

০২. ফ্রান্স (১১.৯৯%)

০৩. আর্জেন্টিনা (১০.৯৪%)

০৪. ইংল্যান্ড (৬.২০%)

০৫. পর্তুগাল (৫.৬৬%)

০৬. জার্মানি (৪.৮২%)

০৭. নেদারল্যান্ডস (৩.৭৬%)

০৮. ব্রাজিল (৩.৬০%)

০৯. মরক্কো (৩.২০%)

১০. নরওয়ে (৩.০৭%)

-       গ্লোবো স্পোর্ত অবলম্বনে

ব্রাজিলআর্জেন্টিনাস্পেন২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা