Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১৫
সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

সংগৃহীত ছবি

নিউ জার্সি থেকে মায়ামি যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন ঘণ্টার ফ্লাইট বিলম্ব। তবে সেই ক্লান্তি একপাশে সরিয়ে রেখে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন, দলের সেরা তারকা নেইমার মাঠে নামতে প্রস্তুত। একই সঙ্গে রাফিনিয়ার বিকল্প নিয়েও দিয়েছেন স্পষ্ট বার্তা।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। ইনজুরির কারণে স্কটল্যান্ড ম্যাচে খেলা হচ্ছে না উইঙ্গার রাফিনিয়ার। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণ তুর্কি রায়ানের ওপরই ভরসা রাখছেন কোচ, ‘রাফিনিয়ার বদলি হিসেবে রায়ান যখনই নেমেছে, ভালো করেছে। সে মাঠের প্রান্ত ব্যবহার করে আক্রমণ শুরু করতে পারে। আমার দলে এই সিস্টেমে মানিয়ে নেওয়ার মতো আরও খেলোয়াড় আছে, তবে রায়ানই এক্ষেত্রে সেরা।’

আরও পড়ুন

নেইমার নামের গোলকধাঁধায় আনচেলত্তি

২৩ জুন ২০২৬

ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো এবং ডগলাস সান্তোসের নামের পাশেই একটি করে হলুদ কার্ড আছে। স্কটল্যান্ডের বিপক্ষে আর একটি কার্ড দেখলেই পরের ম্যাচে নিষিদ্ধ হবেন তারা। তবে কার্ডের ভয়ে তাদের বসিয়ে রাখার কোনো পরিকল্পনা নেই কোচের, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামব। কার্ডের কথা মাথায় রেখে দল সাজানোর কোনো সুযোগ নেই।’


সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল নেইমারের শারীরিক অবস্থা নিয়ে। তিনি পুরো ম্যাচ খেলতে পারবেন কি না— এমন প্রশ্নে আনচেলত্তি স্বভাবসুলভ রসিকতা করে বলেছেন, ‘নেইমার সম্পূর্ণ সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত। সে ৯০ মিনিটই খেলতে পারে। সত্যি বলতে, আমিও চাইলে ৯০ মিনিট হাঁটতে হাঁটতে খেলতে পারি! (হাসি)। সে কঠোর পরিশ্রম করেছে, খুব ভালো অনুশীলন করেছে। আমি তাকে নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।’

আরও পড়ুন

ব্রাজিলের ‘নিখুঁত’ ফুটবলে মুগ্ধ আনচেলত্তি

২০ জুন ২০২৬

গত ম্যাচে হাইতির বিপক্ষে প্রথমার্ধের পারফরম্যান্সকে স্কটল্যান্ডের বিপক্ষেও আদর্শ মানছেন আনচেলত্তি। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য থাকবে হাইতি ম্যাচের প্রথমার্ধের পারফরম্যান্স এই ম্যাচেও ধরে রাখা। বল পায়ে নিখুঁত হতে হবে এবং ভুল করা যাবে না। স্কটল্যান্ড শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী দল, যারা প্রধানত ৪-৪-২ ফরমেশনে খেলে এবং লং বল ও ক্রসে জোর দেয়। মাঝমাঠে আমাদের পাকেতা এবং কাসেমিরোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হবে।’


তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের শুরুর একাদশে থাকা নিয়ে ব্রাজিলের ডাগআউটের এই কাণ্ডারি বলেছেন, ‘এন্দ্রিক যেকোনো ম্যাচেই শুরু থেকে খেলার ক্ষমতা রাখে। সমর্থকরা তাকে মাঠে দেখার জন্য মুখিয়ে থাকে। তবে আগামীকাল আমাদের দলে নেইমারও থাকছে। এখন সমর্থকরা নেইমারকে সমর্থন দেবে নাকি এন্দ্রিককে? আমার মনে হয় তারা দুজনকে দেখতেই পছন্দ করবে।’ 

আনচেলত্তিব্রাজিলনেইমারএন্দ্রিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে