Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসিকে নিয়ে কথা বলতে স্কালোনির ক্লান্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৮:০৮
মেসিকে নিয়ে কথা বলতে স্কালোনির ক্লান্তি

সংগৃহীত ছবি

তিনি মাঠে নামলেই হচ্ছে নতুন রেকর্ড। আর্জেন্টিনার সংবাদ সম্মেলন মানে যেন লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পরেও এর ব্যতিক্রম হলো না। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তো বলেই দিলেন, মেসিকে নিয়ে কথা বলতে বলতে রীতিমত ক্লান্ত তিনি! 

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ মিশন শুরু করেছেন মেসি। প্রথম ম্যাচে করেছেন রেকর্ড গড়া হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচেও মেসির পা থেকে এলো জোড়া গোল। এই ম্যাচেই মেসি গড়েছেন নতুন রেকর্ড। ১৮তম গোলের সুবাদে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেন, ‘দল যখন খারাপ খেলছিল, তখনো মেসি বল কেড়ে নিয়েছে। তার এমন ডেডিকেশনের পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে। এটা সে সতীর্থদের মধ্যেও নিয়ে আসে। আমি আর কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না, মেসিকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। লিও যখন জ্বলে ওঠে, তখন দলের সবাই জ্বলে ওঠে।’

কালকের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা। স্কালোনি দলের সাফল্যে খুশি, ‘অস্ট্রিয়া কঠিন দল। শারীরিকভাবে তারা শক্তিশালী। তাদের সঙ্গে জয়ে পরের রাউন্ডে যেতে পেরে খুশি। আমরা ধৈর্য ধরে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, আমরা জানতাম যে নিজেরা চেনা ছন্দ খুঁজে পাচ্ছি এবং আমরা সুযোগও তৈরি করেছি।’

গোল না পেলেও লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেসদের প্রশংসা করেছেন স্কালোনি, ‘লাউতারো দারুণ খেলেছে। ও আর আলভারেস দলের বার্তা ভালো বুঝতে পারে। লিসান্দ্রো মার্তিনেসও নিজের কাজটা ঠিকঠাক করেছে। ওতামেন্দি যেভাবে মাঠে নেমে হাল ধরছে, সেটা দারুণ স্বস্তি দিচ্ছে। আমরা ওদের পারফরম্যান্সে খুশি।’

 

লিওনেল মেসিলিওনেল স্কালোনিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে