Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

যে ম্যাচ কেউ খেলতে চায় না, সেই ম্যাচের অপেক্ষায় দেশম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৪
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সেই ম্যাচের অপেক্ষায় দেশম

দীর্ঘ ১৪ বছরের রাজকীয় পথচলা। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়, আবার ডাগআউটে দাঁড়িয়ে কোচ হিসেবেও বিশ্বজয়ের স্বাদ। ফ্রান্স ফুটবলের অবিসংবাদিত নায়ক দিদিয়ের দেশম চেয়েছিলেন আরেকটি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে। কিন্তু ডলাসের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানের হারে সেই স্বপ্ন ভেঙে চুরমার। ফাইনালে ওঠার পরিবর্তে দেশম এখন অপেক্ষায় আছেন এমন এক ম্যাচের জন্য, যা আসলে কেউই খেলতে চায় না। সেটা হলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

সেমিফাইনালের আগে ফ্রান্স ছিল শিরোপার অন্যতম ফেভারিট। কিন্তু মঙ্গলবার স্পেনের বিপক্ষে যেন নিজেদের ছায়া হয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। পুরো ম্যাচে মাত্র ১০টি শট নিতে পেরেছে ফ্রান্স, যা এই বিশ্বকাপে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। কোচ দেশম অবশ্য হারের জন্য কোনো অজুহাত খুঁজছেন না। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি আমাদের এই সফরের প্রতিটি মুহূর্ত নিয়ে গর্বিত। ফ্রান্সকে ফুটবলের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়াটাই ছিল আমার মূল লক্ষ্য।’

আরও পড়ুন

ফ্রান্সকে হারিয়েও রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

১৫ জুলাই ২০২৬

এমবাপ্পে অবশ্য দায় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘সেমিফাইনালে আমাদের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি। স্পেন আমাদের ওপর যে নিয়ন্ত্রণ বজায় রেখেছিল, তা সামলাতে আমরা হিমশিম খেয়েছি।’

২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর ফ্রান্স ফুটবলে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন দেশম। ২০০৮ ও ২০১০ সালের সেই ব্যর্থ ফ্রান্সকে তিনি নতুন করে গড়ে তুলেছিলেন। তার অধীনে ফ্রান্স দুইবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে, জিতেছে ২০১৮ সালের শিরোপা। বায়ার্ন মিউনিখের মাইকেল অলিস বা রিয়াল মাদ্রিদের এমবাপ্পের মতো প্রতিভাকে একত্রিত করে তিনি তৈরি করেছিলেন এক শক্তিশালী দল।

সাবেক সতীর্থ এবং ফরাসি স্ট্রাইকার অলিভার জিরু আবেগপ্রবণ কণ্ঠে দেশমকে তুলনা করেছেন ‘দ্বিতীয় বাবা’ হিসেবে। জিরু বলেন, ‘তিনি আমাদের শিখিয়েছেন লড়াইয়ের মন্ত্র। তার অধীনে খেলাটা ছিল আমার ক্যারিয়ারের সেরা সময়। শিরোপা জেতার তৃপ্তি আর তার প্রতি আমাদের সম্মান চিরস্থায়ী।’

আরও পড়ুন

যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

১৫ জুলাই ২০২৬

দেশমের বিদায়ের পরপরই পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জিনেদিন জিদানের নাম। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী জিদানই নাকি হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী কোচ। তবে জিদানের কাজটা যে সহজ হবে না তা মনে করিয়ে দিয়েছেন সাবেক ফরাসি ডিফেন্ডার গায়েল ক্লিচি, ‘দেশম যেভাবে ধ্বংসস্তূপ থেকে দলকে শীর্ষে তুলে এনেছিলেন, তার উত্তরসূরির জন্য সেই মানদণ্ড বজায় রাখা হবে বিশাল এক চ্যালেঞ্জ।’

আগামী শনিবার মায়ামিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে শেষবারের মতো ফ্রান্সের ডাগআউটে দাঁড়াবেন দেশম। কোনো জৌলুস নেই, নেই ট্রফির হাতছানি; তবুও ফরাসি ফুটবলের এই কিংবদন্তি কোচকে একটি সম্মানজনক বিদায় জানাতে প্রস্তুত বিশ্ব।

২০২৬ ফুটবল বিশ্বকাপফ্রান্সস্পেনদিদিমের দেশম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি