Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভারতের কারণে অনিশ্চয়তায় সাফ

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:২৭
ভারতের কারণে অনিশ্চয়তায় সাফ

সংগৃহীত ছবি

দক্ষিণ এশীয় ফুটবলে সবচেয়ে সফল ভারত। সাফের ১৪ আসরের ৯ বারই শিরোপা গেছে তাদের ঘরে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাজার ভারত। তাই তাদের আলাদা সমাদরে বাধ্য খোদ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

এই যেমন ভারতের কারণে সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভারত অংশ নেবে ফিফা আসিয়ান কাপে। আর ভারতকে ছাড়া সাফ আয়োজনে লাভ দূরে থাক, পড়তে হবে বড় ক্ষতির মুখে। তাই সাফের ভাবনায় দুই মাস পিছিয়ে টুর্নামেন্ট আয়োজনের।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ১৬ দিনের বড় উইন্ডোতে সাফ চেয়েছিল বাংলাদেশে সাফ আয়োজন করতে। একই সময়ে প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের সূচি চূড়ান্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলোর সঙ্গে খেলার কথা ভারতেরও।

মানেগুণে সাফের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকা ফিফা আসিয়ান কাপকে ভারত অগ্রাধিকারে রাখবে, এটাই বাস্তবতা। সাফ কর্তারাও জানেন, ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। তাই তারা বিকল্প ভাবছে।

সাফের সভাপতি কাজী সালাউদ্দিন আগামীর সময়কে সে কথাই জানিয়েছেন, ‘ভারত ঠিক করে ফিফা আসিয়ান কাপে খেলবে। তাই সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে তাদের ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। আমরা এখন ভাবছি নভেম্বরের উইন্ডোতে সিনিয়র আসরটি আয়োজন করার।‘

নভেম্বরে ফিফা উইন্ডো মাত্র আট দিনের। এত কম সময়ের সাফের মতো আসর আয়োজনের চ্যালেঞ্জ অনেক। সালাউদ্দিনের বিশ্বাস একাধিক ভেন্যুতে উইন্ডোর আগে-পরে দু-এক দিন যোগ করে সাফ আয়োজন করা সম্ভব।

এতদিন সেপ্টেম্বর-অক্টোবরে সাফ আয়োজনের কথা বলে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের কারণে পেছাতে হলে সেটা আর আয়োজন করতে চাইবে কি না বাংলাদেশ, সেটাও দেখার বিষয়।   

সাফ ফুটবলকাজী সালাউদ্দিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise