Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আর্জেন্টিনাকে ছাড় দেবে না হন্ডুরাস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫১
আর্জেন্টিনাকে ছাড়  দেবে না হন্ডুরাস

কাগজে-কলমে কিংবা অতীত পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে যোজন যোজন পিছিয়ে হন্ডুরাস। বিশ্বকাপের প্রীতি ম্যাচে সেই দলই মাঠে নামবে লিওনেল মেসিদের বিপক্ষে। ম্যাচের আগে হন্ডুরাস কোচ ফ্রান্সিসক মোলিনা জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিন্দুমাত্র ছাড় দেবেন না তারা।

টেক্সাসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে হন্ডুরাস। মোলিনা বলছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সর্বোচ্চ সম্মান দেখালেও মাঠে কোনো ছাড় দেবে না তার দল, ‘এটি তাদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির অংশ আর আমাদের জন্যও নেশনস লিগের প্রস্তুতি। আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে ম্যাচটি খেলব প্রতিপক্ষের কাউকে আঘাত করার ইচ্ছা ছাড়াই। তবে আমরা কাউকে ছাড় দেব না।’

ইনজুরি নিয়ে কিছুটা বিপাকে লিওনেল স্কালোনির দল। হন্ডুরাস কোচের কাছে প্রশ্ন এসেছিল, অপ্রয়োজনীয় শারীরিক সংঘর্ষ এড়াতে আর্জেন্টিনার তরফ থেকে কোনো প্রস্তাব এসেছে কি না। এমন কিছু একেবারেই উড়িয়ে দেন মোলিনা।

ফিফা র‍্যাংকিংয়ে হন্ডুরাসের অবস্থান ৬৬তম। অন্যদিকে আর্জেন্টিনা আছে র‍্যাংকিংয়ের শীর্ষে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই। তিন ম্যাচে তিন জয় পেয়েছে আর্জেন্টিনা, করেছে সাত গোল এবং হজম করেছে মাত্র একটি।

সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর। সেই ম্যাচে আর্জেন্টিনা জেতে ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেছিলেন মেসি, অন্য গোলটি আসে লাউতারো মার্তিনেসের পা থেকে।

মহাগুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে আর্জেন্টিনা শিবিরে প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা খেলোয়াড়দের চোট। তাই হন্ডুরাস ম্যাচে মূল তারকাদের বড় অংশকে বিশ্রামে রেখে বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হালকা চোট বা শারীরিক অস্বস্তিতে থাকা লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা স্কোয়াডের সঙ্গেই আছেন এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়ে চলছে। তবে বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি না নিতে হন্ডুরাসের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।


আর্জেন্টিনাহন্ডুরাসবিশ্ব চ্যাম্পিয়নবিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise