Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অভিমানী চিঠি

মোহামেডানকে মেডেল দিয়ে দিতে বলল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৩:০১
মোহামেডানকে মেডেল দিয়ে দিতে বলল বসুন্ধরা কিংস

ছবি: বসুন্ধরা কিংস

ফাইনালের ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতায় এবার কঠিন অবস্থান নিয়েছে বসুন্ধরা কিংস। বাফুফেকে চিঠি দিয়ে ক্লাবটি জানিয়েছে তারা এখন আর ফাইনাল খেলতে চায় না। ম্যাচ বাতিল করে ফেড কাপের পুরস্কার ও মেডেল প্রতিপক্ষ মোহামেডানকে দিয়ে দেওয়ার আহবান জানিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি যখন এই ইস্যুতে জরুরি সভা করেছে, তখন কিংস তাদের অবস্থান জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদককে চিঠি দেয়।

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে বাফুফের বর্তমান অবস্থান অত্যন্ত প্রশ্নবিদ্ধ। ক্লাবটির দাবি, টুর্নামেন্টের সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে প্রক্রিয়া বজায় রাখার পরও ফাইনালের দিন পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এই পরিস্থিতি ক্লাবটিকে কঠিন অবস্থায় ফেলেছে এবং অন্য পক্ষগুলোর এই আচরণকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির পথে একটি অসম্মানজনক পদক্ষেপ বলে মনে করছে তারা।

আরও পড়ুন

প্রধান কোচ এবং ফেড কাপ ফাইনাল ইস্যুতে বাফুফের জরুরি সভা

১৯ মে ২০২৬

বসুন্ধরা কিংস এমন প্রতিক্রিয়ার কারণ মোহামেডানের কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে বাফুফের অনেক দেরিতে প্রতিক্রিয়া দেখানো। নিরাপত্তা ইস্যুতে মোহামেডান কিংস অ্যারেনায় গিয়ে খেলতে না চেয়ে পাঁচদিন আগে চিঠি দেয় মোহামেডান। এ নিয়ে বাফুফের ঘুম ভাঙে সোমবার বিকেলে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই ক্লাবের সাথে বৈঠক করে জানান কাল রাতেই বিষয়টি সমাধান করবেন।

তবে রাত পোহানোর পর ম্যাচের সময় এগিয়ে এলেও বাফুফে সিদ্ধান্ত জানায়নি। তারা এখন এ ইস্যুতে জরুরি সভা করছে। এর মধ্যেই কিংস দিয়েছে এই অভিমানী চিঠি। যেখানে তারা ফাইনাল না খেলার সিদ্ধান্ত জানায় এবং প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন মেডেল তুলে দেওয়ার অনুরোধ জানায় বাফুফেকে।

চলতি মৌসুমে বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ, বিএফএল এবং ফেডারেশন কাপের বেশ কয়েকটি ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হোম ভেন্যু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলেছে। সেখানে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকলেও বাফুফের সাথে কোনো সমস্যা তৈরি না করেই তারা ম্যাচগুলোতে অংশ নিয়েছিল।

চিঠির শেষাংশে ক্ষোভ প্রকাশ করে বসুন্ধরা কিংস জানিয়েছে, একটি ক্লাব হিসেবে তারা ট্রফির চেয়ে সম্মানকে সবসময় বেশি অগ্রাধিকার দেয়। বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই বলে মনে করছে কিংস। আর তাই, ফেডারেশন কাপের ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন মেডেল তুলে দেওয়ার জন্য বাফুফেকে বিনীত অনুরোধ করেছে ক্লাবটি।

বসুন্ধরা কিংসমোহামেডানফেডারেশন কাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise