মর্নিং স্টার

আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ৯-২ গোলে জয়ের ম্যাচে একাই ৫ গোল করেছেন মিচেল লি বেকার। ৪ গোল এসেছে প্রথমার্ধে, একটি গোল এসেছে পরের হাফে।
ম্যাচের ১১ মিনিটে বেকারের গোলে লিড নেয় ইন্দোনেশিয়া। এরপর ২০ ও ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হাফ টাইমের ঠিক আগে ৪২ মিনিটে নিজের চতুর্থ গোল পান বেকার। ম্যাচের শেষভাগে ৯৭তম মিনিটে নিজের পঞ্চম গোলের দেখা পান বেকার।



