Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ম্যান ইউয়ের নতুন কোচ কে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪
শেয়ার করুন:
বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ম্যান ইউয়ের নতুন কোচ কে?

অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পরও স্বস্তিতে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ জয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে (রেলিগেশন জোনে) আটকে রয়েছে ক্লাবটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর এটাই রেড ডেভিলদের ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে সূচনা। এমন অবস্থায় প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বিরতির এই সময় প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স ম্যন ইউ মালিক স্যার জিম র‍্যাটক্লিফ ও গ্লেজার পরিবারের কাছে ক্যারিককে সরিয়ে দেওয়ার সুপারিশ করবেন। আন্তর্জাতিক বিরতির এই দুই সপ্তাহেই নতুন কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিশ্বকাপ মাতানো ভোজিনহা এবার জিতলেন শিরোপা

০৯ নভেম্বর ২০২৬

মাইকেল ক্যারিকের বিদায় ঘণ্টার পাশাপাশি ফুটবল বিশ্বে এখন মূল আলোচনার বিষয়—কে হচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের পরবর্তী মাস্টারমাইন্ড? ক্লাবের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী বেশ কয়েকটি হেভিওয়েট নাম এখন আলোচনায় শীর্ষে। অক্টোবর মাসেই ক্যারিকের পারফরম্যান্স পর্যালোচনার সময় সাবেক নিউক্যাসল ইউনাইটেড বস এডি হাউ এবং জার্মানি জাতীয় দলের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যানের সঙ্গে প্রাথমিক আলোচনা করে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে এডি হাউয়ের অভিজ্ঞতা এবং নাগেলসম্যানের আধুনিক আক্রমণাত্মক ফুটবল দর্শনে আগ্রহী ইউনাইটেডের নীতিনির্ধারকরা। এছাড়া চেলসি ও টটেনহ্যামের সাবেক ইতালিয়ান কোচ আন্তোনিও কোন্তে ওল্ড ট্রাফোর্ডের হটসিটে বসতে বেশ আগ্রহী। দ্রুততম সময়ে যেকোনো ভেঙে পড়া দলকে ট্রফি জেতানোর উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কোন্তের জুড়ি নেই, যা এই মুহূর্তে ইউনাইটেডের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

সাবেক টটেনহ্যাম ও পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্বে থাকলেও, তার চুক্তিতে এমন কিছু নির্দিষ্ট শর্ত ও ধারা রাখা হয়েছে যার ফলে বড় কোনো ইউরোপীয় ক্লাবের প্রস্তাব এলে তিনি দায়িত্ব ছাড়তে পারবেন।

আরও পড়ুন

গোল্ডেন বুটের রাজা লিওনেল মেসি, প্রতিদ্বন্দ্বী কে?

০৮ নভেম্বর ২০২৬

মাইকেল ক্যারিক গত মৌসুমে দায়িত্ব নেওয়ার পর শুরুতে দারুণ সাফল্য পেলেও চলতি ২০২৬-২৭ মৌসুমে ক্যারিকের অধীনে ওল্ড ট্রাফোর্ডের অবস্থা করুণ হয়ে পড়ে। মৌসুম শুরুর আগেই বেঞ্জামিন সেস্কো ও আমাদ দিয়ালোর চোট দলের সমীকরণ এলোমেলো করে দেয়। এরপর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্কে জর্জরিত হয়ে পড়ে দলটি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো ক্লাবের চেয়ে বেশি। আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হারার পর দলের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস প্রকাশ্যে ক্লাবের দলবদল নীতি নিয়ে ক্ষোভ ঝাড়েন। অন্যদিকে কোমোর কাছে ৪-১ গোলের হারের পর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস প্রকাশ্যে ক্যারিকের ট্যাকটিক্সের সমালোচনা করেন। ব্রাইটন, চেলসি ও বোর্নমাউথের বিপক্ষে টানা পয়েন্ট হারানোর পর অবশেষে ভিলার বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করেও রেলিগেশন জোন থেকে বের হতে পারেনি দল। তাই ক্যারিক অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

ম্যানচেস্টার ইউনাইটেডমাইকেল ক্যারিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ