Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফ ২০২৬

টুর্নামেন্টের মাঝপথে ফুটবলার ফিরিয়ে নিচ্ছে ভারত!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩২
শেয়ার করুন:
টুর্নামেন্টের মাঝপথে ফুটবলার ফিরিয়ে নিচ্ছে ভারত!

ছবি: আগামীর সময়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কারণে ঢাকায় আসেনি ভারতের মূল দল। এবার জানা গেল, সাফ চলার মধ্যে বর্তমান দল থেকেও কয়েকজন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিয়ে যাচ্ছে ভারত!

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দুই ম্যাচের প্রীতি সিরিজের জন্য দল ঘোষণা করেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচটি হবে অকল্যান্ডে, দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে।

ঘোষিত দলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা তিন ফুটবলার বিজয় ভার্গিস, মুহাম্মদ সুহাইল ও লিস্টন কোলাসোকে রাখা হয়েছে। এতে ঢাকায় চলমান সাফে আর খেলা হচ্ছে না তাদের। তারা খালিদ জামিলের অধীনে নিউজিল্যান্ড সফরে যোগ দেবেন।

এদিকে সাফের দল থেকে ফারুখ চৌধুরী, নওফল পিএন ও হিমথানমাউইয়া রালতেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারা ক্লাব মুম্বাই সিটি এফসিতে ফিরে যাবেন।

৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবে ভারতীয় দল। পরদিন অনুশীলন শেষে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে আশাবাদী কোচ খালিদ জামিল। তিনি জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি দল। তারা শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দুটি ম্যাচ আমাদের জন্য ভালো পরীক্ষা হবে। আমরা ভালো প্রস্তুতি নিতে চাই, শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলতে চাই এবং দল হিসেবে নিজেদের উন্নতির সুযোগ কাজে লাগাতে চাই।’

ভারতের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে। সেই সময়ে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের কাছে ৪-০ এবং উরুগুয়ের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা। ফিফা র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান ৮৮তম, ভারত ১৩৮তম।

 


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর