সিটির তিনে তিন, হেরেছে হামজার শেফিল্ড

হলান্ডের একমাত্র গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স
টানা দুই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এনজো মারেস্কার দল হারিয়েছিল বোর্নমাউথ ও ক্রিস্টাল প্যালেসকে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে কভেন্ট্রি সিটিকে হারাল ১-০ গোলে। ২৬ মিনিটে একমাত্র গোলটি করেন আর্লিং হলান্ড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিটি।
এদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরী যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই জিতেছিল শেফিল্ড ইউনাইটেড। তবে আজ নরউইচের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে শেফিল্ড। নরউইচের হয়ে অষ্টম মিনিটে অ্যান্থনি মুসাবা, ৪৪ মিনিটে মোহাম্মদ তোরে ও ৬২ মিনিটে অপর গোলটি ম্যাথিয়াসের। শেফিল্ডের পক্ষে ২৩ মিনিটে একমাত্র গোলটি প্যাট্রিক বামফোর্ডের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসল-বোর্নমাউথের ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল নিউক্যাসল। ৮৮ মিনিটে জ্যাকব রামসির গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে নিউক্যাসল।





