Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অস্ত্রোপচার শেষে ভক্তদের যে বার্তা দিলেন কেইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৯:৩২
শেয়ার করুন:
অস্ত্রোপচার শেষে ভক্তদের যে বার্তা দিলেন কেইন

সংগৃহীত ছবি

গুরুতর চোটে অস্ত্রোপচার করাতে হয়েছে হ্যারি কেইনকে। তবে মাঠের বাইরে দীর্ঘ সময় থাকতে হলেও আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।

বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পান কেইন। ম্যাচের ২০ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। পেনাল্টি বক্সে শট নেওয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার জোয়েল শ্মিডের স্লাইডিং ট্যাকলে বাঁ পায়ে আঘাত পান এই ইংলিশ তারকা। রেফারি ফাউল না দিলেও চোটের মাত্রা বুঝতে পেরে বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।

শনিবার অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ছবিতে বাঁ পায়ে ব্রেস পরা অবস্থায় দুই হাতের বুড়ো আঙুল তুলে ধরেছেন তিনি। ইনস্টাগ্রামে কেন লেখেন, ‘জীবনে উত্থান-পতন থাকেই! এই চোটে স্বাভাবিকভাবেই খুব হতাশ। তবে বরাবরের মতো এটাকেও ঘুরে দাঁড়ানো ও নিজেকে আরও উন্নত করার সুযোগ হিসেবে দেখছি। ২০২৭ সালে আরও সতেজ ও প্রস্তুত হয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ফিরব।’

এদিকে শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় কেইনের পাশে থাকার বার্তা দিয়েছেন বায়ার্ন মিউনিখের সভাপতি হার্বার্ট হাইনার, ‘আমরা নিশ্চিত, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে। হ্যারি কেইন একবার বলেছিল, এফসি বায়ার্নের হয়ে খেলা তার জন্য সম্মানের। কিন্তু সম্মানটা কেইনের নয়, বরং হ্যারি কেইনের মতো একজন বিশ্বসেরা খেলোয়াড়কে দলে পাওয়াটা বায়ার্নের জন্যই সম্মানের।’

কেইনের চোটে বায়ার্নের শিরোপা জয়ের স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে। শুক্রবার ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন ক্লাবটির ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল। একই ম্যাচে পায়ের চোটে পড়েছেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেও। তবে তার চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েক দিনে চিকিৎসা নেবেন তিনি।

কেনের বাঁ গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্টে চোট ধরা পড়েছে। সুস্থ হয়ে মাঠে ফেরার আগে গোড়ালির স্থিতিশীলতা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালাবে বায়ার্নের চিকিৎসক দল। ফলে চলতি মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতাকে।

কেইনের অনুপস্থিতিতে আক্রমণভাগ সামলাতে এখন দলের অন্য খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে বায়ার্নকে। ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় ব্যস্ত সূচির মধ্যেই শিরোপার লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জ নিতে হবে জার্মান ক্লাবটিকে।

হ্যারি কেইনহ্যারি কেইন ইনজুরিবায়ার্ন মিউনিখমাইকেল ওলিসে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি