বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যালন ডি’অর নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। তবে ইংলিশ অধিনায়ক পাল্টা কথার লড়াইয়ে না গিয়ে প্রশংসাই করেছেন স্প্যানিশ এই তরুণকে।সম্প্রতি ইয়ামাল বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনের হাতে ওঠা উচিত যিনি সবকিছুতে সেরা। শুধু একজন খেলোয়াড় ৮০ গোল করেছে এমন বিবেচনায় পুরস্কার দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইয়ামালের এই বক্তব্যকে অনেকেই কেইনকে উদ্দেশ্য করে করা মন্তব্য হিসেবে দেখছেন। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যা...