ওলিসের আচরণে ক্ষুব্ধ কোম্পানি

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে ভাইকিং এফকের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে মাইকেল ওলিসের লাল কার্ড দেখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
এ সময় বল হারিয়ে ফাউল করেন ওলিসে। তাতে হলুদ কার্ড দেখেন ফরাসি এই উইঙ্গার। এরপর বল হাতে তুলে নিয়ে কাছ থেকে ভাইকিং অধিনায়কের মুখে ছুড়ে মারেন তিনি। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচের শেষ দিকে আরও একটি ধাক্কা খায় বায়ার্ন। হারমান হাউগেনের গোলে ৩-৩ সমতায় ফেরে ভাইকিং।
ম্যাচ শেষে ওলিসের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন কোম্পানি, ‘ওর কাজটা ভীষণ বোকামি ছিল। তবে ও নিজেও সেটা জানে। আমাদের কোনো খেলোয়াড় এভাবে লাল কার্ড দেখবে, সেটা মেনে নেওয়া যায় না। ওর কাজটা ছিল পুরোপুরি অপ্রয়োজনীয়।’



