Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ফাইনালে ইন্টার মিলান

১৯১২ সালের দুঃস্বপ্ন ফিরল চেলসিতে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৯
১৯১২ সালের দুঃস্বপ্ন ফিরল চেলসিতে

লিগে টানা পাঁচ ম্যাচ হারলো চেলসি। ছবি: সংগৃহীত

১৯১২ সালের পর কেটে গেছে ১১৪ বছর। এই সময়ে চেলসি জিতেছে দুটি চ্যাম্পিয়নস লিগ। লিগ জিতেছে ৬ বার; কিন্তু এমন দুঃস্বপ্ন ফিরে আসেনি কখনও। সেটাই এলো মঙ্গলবার।

প্রিমিয়ার লিগে এদিন তারা ৩-০ গোলে হেরেছে ব্রাইটনের কাছে। এ নিয়ে লিগে তারা হারল টানা পাঁচ ম্যাচ। এই পাঁচ ম্যাচের একটিতেও পায়নি গোলের দেখা! ১৯১২ সালের পর চেলসিতে এমন কিছু ঘটল প্রথমবার।

এই হারে সেরা পাঁচে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলাটা অনিশ্চিত চেলসির। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা এখন সাত নম্বরে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাইটন। পাঁচে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৫। নিজেদের পরের ম্যাচ জিতলে অনেকটাই চেলসির ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে লিভারপুল।

এদিকে কোমোকে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান। সান সিরোয় মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল কোমো।
হাকান কালহানোগ্লুর জোড়া গোল স্বস্তি এনে দেয় ইন্টারকে। কোমোর মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৩-২’এ এগিয়ে ফাইনালের টিকিট ইন্টারের।

২ গোলে পিছিয়ে পরার পর ৬৯তম মিনিটে প্রথমবার কোমোর জালে বল পাঠান কালহানোগ্লু। ৮৬তম সমতা ফেরান এই তুর্কি মিডফিল্ডার। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ক্রোয়াট মিডফিল্ডার সুচিচের গোলে জয় নিশ্চিত হয় তাদের।

ইংলিশ ফুটবল লিগচেলসিইন্টার মিলান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise