Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ অ্যালবামে স্থান হলো না নেইমারের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৭
শেয়ার করুন:
বিশ্বকাপ অ্যালবামে স্থান হলো না নেইমারের

নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত।

গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলিয়ান ফুটবলের অবিসংবাদিত পোস্টার বয় তিনি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে তার খেলা যেন আরও অনিশ্চিত হয়ে উঠল। বিশ্বখ্যাত প্যানিনি স্টিকার অ্যালবামের ৯৮০টি স্টিকারের তালিকায় জায়গা হয়নি এই মহাতারকার। গত চারটি আসরে নিয়মিত থাকলেও এবারই প্রথম বিশ্বকাপের এই আইকনিক সংগ্রহশালা থেকে বাদ পড়লেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

একের পর এক ইনজুরি আর ফর্মহীনতার কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে জায়গা পাননি নেইমার। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের কোনো স্কোয়াডেও তার জায়গা হয়নি। আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে আনচেলত্তি তাকে শতভাগ ফিট হওয়ার শর্ত দিয়েছেন। একই সঙ্গে মাঠে পারফর্মও করতে হবে। এ কারণেই কি প্যানিনি স্টিকার থেকে বাদ পড়লেন নেইমার?

আরও পড়ুন

বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমারের হাঁটুতে ‘গোপন’ অস্ত্রোপচার!

০৭ এপ্রিল ২০২৬

গতকাল শনিবার অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে নেইমারের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে প্যানিনি। মূলত গাণিতিক পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সকে ভিত্তি করেই তৈরি করা হয় এই তালিকা। ব্রাজিলের ১৮টি স্টিকারের মধ্যে নেইমারের জায়গা না পাওয়া প্রসঙ্গে প্যানিনি ব্রাজিলের প্রধান নির্বাহী রাউল ভালেসিলো জানান, ‘জাতীয় দলে খেলোয়াড়দের ডাক পাওয়া এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা যাচাই করে স্টিকারের জন্য নির্বাচন করা হয়।’


ভালেসিলো আরও বলেন, ‘আমাদের একটি বিভাগ নিরবচ্ছিন্নভাবে জাতীয় দলের স্কোয়াডগুলো পর্যবেক্ষণ করে। যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলছেন না বা পারফরম্যান্স আশানুরূপ নয়, তাদের অ্যালবামে থাকার সম্ভাবনা কমে যায়। নেইমার যেহেতু দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, তাই পরিসংখ্যানের বিচারে তিনি বাদ পড়েছেন।’

আরও পড়ুন

বিশ্বকাপে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড

২৫ এপ্রিল ২০২৬

প্যানিনি বাণিজ্যিক সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছ থেকে। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। শোনা যাচ্ছে, আনচেলত্তি খেলোয়াড়দের শারীরিক ফিটনেসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, আর এখানেই পিছিয়ে পড়েছেন বর্তমানে সান্তোসে খেলা নেইমার।


ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকা রাই-ও একই সুর মিলিয়েছেন। তার মতে, নেইমার এখন আর আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রয়োজনীয় গতি ও ফিটনেস ধরে রাখতে পারছেন না, ‘নেইমার এখনো একজন বড় তারকা এবং তার পাসিং অসাধারণ। কিন্তু ইনজুরির কারণে সে আগের গতি হারিয়েছে। আনচেলত্তি বুদ্ধিমান কোচ। তিনি দলের ওপর নেইমারের প্রভাব যাচাই করে দেখবেন। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নেইমারের দলে থাকা কঠিন।’

নেইমারব্রাজিল২০২৬ বিশ্বকাপআনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল