Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪০
বিশ্বকাপে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিল সবশেষ যেবার বিশ্বকাপ জিতেছিল, এই প্রজন্মের অনেকে তখন জন্মই নেয়নি। রোনালদো-রিভালদোদের সেই রেকর্ড ৫ম শিরোপা জেতার পর পেরিয়ে গেছে দুই যুগ। বিশ্বকাপের ইতিহাসের সফলতম দলটি আর ট্রফির দেখা পায়নি। গত ৫ আসরের মতো এবারও ‘মিশন হেক্সা’ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। বিশ্বকাপ জেতার এই মিশনে কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাবেন কারা?

বিশ্বকাপের বছর খানেক আগে সব প্রথা ভেঙে বিদেশি কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিল। আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নসারথি কারা হবেন, সে নিয়ে তার নিয়োগের পর থেকে চলছে আলোচনা।
ব্রাজিলের গোলপোস্ট সামলাবেন কে, এই বিশ্বকাপে এটা এক বড় প্রশ্ন।

লিভারপুলের আলিসন বেকার না ফেনেরবাচের এদেরসন, কঠিন এক সিদ্ধান্ত নিতে হবে আনচেলত্তিকে। দুজনেই নিজের ক্লাবে দারুণ পারফর্ম করছেন। আনচেলত্তি অবশ্য বেছে নিতে পারেন আলিসনকেই। তৃতীয় কিপার হিসাবে স্কোয়াডে থাকতে পারেন আল নাসরের বেনেতো।

রক্ষণভাগেও একাদশ বাছাইয়ে কিছুটা বেগ পেতে হবে আনচেলত্তিকে। পিএসজির মারকুইনহোস, রিয়াল মাদ্রিদের এদার মিলিতাও, আর্সেনালের গ্যাব্রিয়েল মাহায়েস, জুভেন্টাসের ব্রেমার,ফ্লামেঙ্গোর দানিলো, রোমার ওয়েসলি, জেনিতের দগলাস সান্তোস জায়গা করে নিতে পারেন স্কোয়াডে। চমক হিসেবে জায়গা পেতে পারেন আল আহলির ইবানেজ।

মিডফিল্ডে ব্রাজিলের মূল ভরসা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা কাসেমিরো। স্কোয়াডে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত নিউক্যাসেল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস, আল ইতিহাদের ফ্যাবিনহো, চেলসির আন্দ্রে সান্তোস ও বোতোফোগোর দানিলো সান্তোসের। ফ্লামেঙ্গোর লুকাস পাকেতা ও লিওর এনদ্রিকও আছেন আনচেলত্তির নজরে।

আক্রমণভাগে ব্রাজিলের ভরসা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেউস কুনা, চেলসির হোয়াও পেদ্রো ও এস্তেভাও। অবশ্য চোটের জন্য এস্তেভাওয়ের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে শেষ না হয়ে গেলেও ব্যাপারটি সুতোর ওপর ঝুলছে। জেনিতের লুইজ হারনান্দেজও ডাক পেতে পারেন স্কোয়াডে।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা এলেই সবার আগে আসে একজনের নাম। নেইমার কি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবেন? আনচেলত্তি বরাবরই বলে এসেছেন, প্রায় ৩ বছর ধরে জাতীয় দলের হয়ে না খেলা নেইমারের স্কোয়াডে জায়গা পাওয়া নির্ভর করছে ফিট হওয়ার ওপরে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় যদি পুরোপুরি ফিট থাকেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা, তবেই কেবল জায়গা মিলতে পারে দলে।

ইনজুরির সঙ্গে লড়তে থাকা নেইমার চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন, করেছেন গোলও। তবে নেইমারকে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা দেবেন কিনা আনচেলত্তি, এটাই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন। এস্তেভাও শেষ পর্যন্ত ছিটকে গেলে অবশ্য নেইমারের কথা ভাবতে পারেন আনচেলত্তি।

আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

ব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬কার্লো আনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: