Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমারের হাঁটুতে ‘গোপন’ অস্ত্রোপচার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৮
বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমারের হাঁটুতে ‘গোপন’ অস্ত্রোপচার!

বিশ্বকাপ খেলতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার।

কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্যও জাতীয় দলে ডাক পড়েনি নেইমারের। আসন্ন ফিফা বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা এখন পর্যন্ত খুবই কম। আনচেলত্তি পরিস্কার বলে দিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমারকে তিনি বিশ্বকাপ দলে নেবেন না। তাই ফিটনেস ফিরে পেতে মরিয়া নেইমার নাকি সম্প্রতি হাঁটুতে আবারও অস্ত্রোপচার করিয়েছেন। সেই অস্ত্রোপচারের খবর গোপন রাখা হয়েছিল!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে শেষ একবারের মতো বিশ্বজয়ের মঞ্চে নিজেকে মেলে ধরতে সবটুকু উজাড় করে দিতে চান নেইমার জুনিয়র। সেই লক্ষ্যেই বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেস ফিরে পেতে আবারও ছুরি-কাঁচির নিচে বসতে হয়েছে তাকে। আন্তর্জাতিক বিরতি চলাকালীন সান্তোস তারকার হাঁটুতে গোপনে সেই অপারেশনটি করা হয়।

মূলত হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে শক্তিশালী করতে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) নামক এক বিশেষ রিজেনারেটিভ চিকিৎসা গ্রহণ করেছেন নেইমার। কোপা সুদামেরিকানার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে সান্তোস কোচ কুকা বলেন, ‘আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। যে কারণে সে কয়েকদিন অনুশীলনে ছিল না। ওই সময় তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।’

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড গত ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পরপরই চিকিৎসকদের পরামর্শে হাঁটুর সমস্যায় স্থায়ী সমাধানের পথে হেঁটেছিলেন। গিয়েছিলেন অস্ত্রোপচার টেবিলে। তবে এবারের চিকিৎসাটি একটু ভিন্নধর্মী। টিস্যু পুনর্গঠনের এই ঝুঁকি নিয়ে নেইমার যেন আনচেলত্তিকে বার্তা দিলেন যে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠতিব্য ফিফা বিশ্বকাপে তিনি যেকোনো মূল্যে খেলতে চান।

ইতোমধ্যেই ব্রাজিলের সাবেক মহাতারকাদের কেউ কেউ নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার পক্ষে মত দিচ্ছেন। কিন্তু আনচেলত্তির কঠিন হৃদয় এখনো গলেনি। ব্রাজিলের প্রীতি ম্যাচগুলোতে জায়গা হয়নি নেইমারের। ব্রাজিল সুপারস্টারের লক্ষ্য এখন দুটি। প্রথমত, দ্রুত নিজের চেনা ছন্দে ফেরা এবং দ্বিতীয়ত, কার্লো আনচেলত্তির কাছে প্রমাণ করা, ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তার অভিজ্ঞতা ও পায়ের জাদু এখনো অপরিহার্য।

ব্রাজিলকার্লো আনচেলত্তিনেইমার২০২৬ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: