Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চট্টগ্রাম

ফুটবলের দুর্গা-তানজিনা আগামীর তারকা !

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:১৩
ফুটবলের দুর্গা-তানজিনা আগামীর তারকা !

ছবি: আগামীর সময়

নিজেদের রক্ষণভাগের ঠিক মাথায় বলটি পেল তানজিনা। তার পর বাঁ দিকে একটু সরে এলো। সামনে প্রতিপক্ষের একজনকে ড্রিবলে পরাস্ত করল। এরপর এগোতে থাকল বাঁ দিকের উইং ধরে। মাঝমাঠ পার হতে হতে আরও তিনজনকে আউট সাইড-ইনসাইড ডজে পেছনে ফেলল। পঞ্চম জনকে কাটিয়ে ডি-বক্সের মাথা থেকে বার লক্ষ্য করে তানজিনার শট। কোনো রকমে রাউজানের গোলরক্ষক যমুনা ঠেকিয়ে দেয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আজ শনিবার সকালে তানজিনা নামের এই কিশোরীর ফুটবল নৈপুণ্য নজর কেড়েছে। তার এমন ফুটবল স্কিল দেখে ম্যারাডোনা, মেসির মতো বড় ফুটবলারদের চার-পাঁচজনকে কাটিয়ে গোল করার দৃশ্যগুলোর কথা মনে আসতে পারে। ইসরাত নিসা তানজিনা নতুন কুঁড়ি ফুটবলে পটিয়া উপজেলার হয়ে খেলেছে। তার দল পটিয়া উপজেলা আজ রাউজানকে ৪-১ গোলে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনালে দুটি গোল তার পা থেকে এসেছে। বাকি দুটি করেছে অধিনায়ক দুর্গা দাশ। পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতা দুর্গা। আর তানজিনা সেরা খেলোয়াড়। দুজনই পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। অজপাড়াগাঁ থেকে উঠে আসা দুই কিশোরী এখন পুরো টুর্নামেন্টের তারকা।

তানজিনারা চার ভাইবোন। সে তৃতীয়। বাবা একটি বিদ্যালয়ের দপ্তরি। টানাপড়েনের সংসার। তাতে ফুটবল অনেকটা বিলাসীতার মতো। কারণ ফুটবলের জন্য বুটসহ নানা সরঞ্জাম দরকার হয়। প্রোটিনসমৃদ্ধ খাবারও প্রয়োজন। তানজিনা জানায়, ঘরে আর কেউ ফুটবল খেলে না। সে বাংলাদেশের মেয়েদের ফুটবল দেখে অনুপ্রাণিত। ভবিষ্যতে জাতীয় দলে দেখতে চায় নিজেকে।

চার ভাইবোনের সংসারে দুর্গাও তৃতীয় সন্তান। বাবা দুলাল দাশ ভাগ্যান্বেষণে মধ্যপ্রাচ্য প্রবাসী। মধ্যবিত্ত সংসারের মেয়ে দুর্গা স্বপ্ন দেখে বড় ফুটবলার হওয়ার। সে বলে, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল খেলছি। স্ট্রাইকার পজিশনে খেলি।’

স্কুলটির দুই শিক্ষক আরাফাত কাদের ও মো. রিয়াদের তথ্য মতে, ওই স্কুলের চারজন উপজেলা ফুটবল দলে খেলছে। স্কুলে মেয়েদের ফুটবল হয়। সেখান থেকেই তাদের বাছাই করা হয়। দুর্গা ও তানজিনা সবচেয়ে ভালো খেলোয়াড়।

দুজন ভালো বন্ধুও। মাঠের খেলায়ও তার প্রমাণ মেলে দারুণ বোঝাপড়ায়। দুর্গার দুটি গোলই হয়েছে তানজিনার ক্রস থেকে। ফাইনালে পটিয়ার প্রথম গোল হওয়ার পর উল্লাস করতে করতে মাঝমাঠে আসে দুর্গা। হাঁটু গেড়ে এক সতীর্থ বসে দুর্গার ডান পা-টা কোলে নিল। এরপর পায়ের বুট মুছে দিল। সেলিব্রেশনেও তারা আগামীর তারকা !

নতুন কুঁড়ি স্পোর্টসচট্টগ্রামপটিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের