Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ বোনাস ফেডারেশন কর্মীদের দান করলেন স্প্যানিশ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪
বিশ্বকাপ বোনাস ফেডারেশন কর্মীদের দান করলেন স্প্যানিশ ফুটবলার

ফাইল ছবি

ফুটবল বিশ্বে টাকাই যে শেষ কথা নয়, তার উজ্জ্বল উদাহরণই দেখালেন বিশ্বকাপজয়ী স্প্যানিয়ার্ড এক ফুটবলার। ফুটবল বিশ্বকাপ জয়ের পর পাওয়া নিজের বোনাসের সবটাই জাতীয় ফুটবল ফেডারেশনের কর্মীদের দান করে দিয়েছেনে তিনি। সেই ফুটবলারটি অবশ্য নিজের নামও প্রকাশ করতে চাননি।

বিশ্বকাপের জন্য স্পেন অনুশীলন শুরু করেছিল প্রায় দুই মাস আগে। সবকিছু ঠিকঠাক ও সুন্দরভাবে পরিচালনা করতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পেছনে ফেডারেশনের কর্মীদের একটি বিশাল দলও কাজ করে গেছে।
মাঠের সাফল্যের মূল কৃতিত্ব নিশ্চিতভাবেই খেলোয়াড়দের, তবে সেখানে এমন কিছু আড়ালের নায়কও ছিলেন যারা অলক্ষে থেকে দলের জয়ে সর্বোচ্চ অবদান রেখেছেন। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের বোনাস বা পুরস্কারের অর্থ কীভাবে ভাগ হবে, তা নিয়ে আগেই খেলোয়াড় ও ফেডারেশনের একটি চুক্তি হয়েছিল। বিশ্বকাপে দলের অবস্থান যত দীর্ঘ হয়েছে, খেলোয়াড় ও কোচদের বোনাসের পরিমাণও তত বেড়েছে। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনের মোট বোনাস ছিল প্রায় ৫ কোটি (৫০ মিলিয়ন) ইউরো।

চুক্তি অনুযায়ী, ২৬ জন খেলোয়াড়ের প্রত্যেকে বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ইউরো করে বোনাস পেয়েছেন। কিন্তু স্পেনের সেই ফুটবলার ঘোষণা করেন যে, তিনি নিজের বোনাস নেবেন না। এর বদলে পুরো অর্থ ফেডারেশনের কর্মীদের মধ্যে ভাগ করে দেন তিনি।

সেই খেলোয়াড়টি আড়ালেই থাকতে চেয়েছেন এবং এখনও চান, যেন তার উদ্যোগটি কেবল সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হয়ে থাকে। বিশেষ করে প্রায় দুই মাসের দীর্ঘ অনুশীলন ক্যাম্পের সময় ফুটবল দলের পেছনে যেসব কর্মী দিনরাত কাজ করেছেন, তাদের পরিশ্রমকেই সম্মান জানিয়েছেন তিনি।


স্পেনবিশ্বকাপ ফুটবলরোদ্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: