Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

কুসংস্কার মেনে ম্যাচের আগে হোটেল বদলেছেন সিমিওনে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৪:৪৪
কুসংস্কার মেনে ম্যাচের আগে হোটেল বদলেছেন সিমিওনে?

সংগৃহীত ছবি

তাকে বলা হয় ইউরোপের সবচেয়ে ‘কুসংস্কারাচ্ছন্ন কোচ’। ম্যাচের আগে নানা কাণ্ডে বহুবার আলোচনায় এসেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। চ্যাম্পিয়নস লিগের সেমির দ্বিতীয় লেগের আগে আবারও আলোচনায় তিনি। ‘কুসংস্কার’ মেনেই কি ম্যাচের ঠিক আগে হোটেল বদলেছে সিমিওনের দল?

কুসংস্কারে আরও অনেক কোচই বিশ্বাস রাখেনে। তবে সিমিওনের ব্যাপারটি একটু আলাদা। এমিরেটস স্টেডিয়ামে আজ রাতে আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। ম্যাচের আগে স্প্যানিশ ক্লাবটি নিজেদের হোটেল পাল্টে ফেলেছে। গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বের ম্যাচে লন্ডনের রিজেন্টস পার্কের ম্যারিয়ট হোটেলে উঠেছিল সিমিওনের দল। সেই ম্যাচে আর্সেনালের কাছে তারা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।

এবার সেমিফাইনাল ফিরতি লেগের আগে ম্যারিয়ট হোটেলেই ওঠার কথা ছিল আতলেতিকোর। তবে সেই হোটেল এড়িয়ে শোরডিচের কোর্টহাউস হোটেলে উঠেছে সিমিওনের দল। গুঞ্জন উঠেছে, গতবার হারের দুর্ভাগ্য এড়াতেই এবার হোটেল বদল করেছেন সিমিওনে। তবে সংবাদ সম্মেলনে সিমিওনে এমন দাবি হেসে উড়িয়ে দেন, ‘এই হোটেল আগের চেয়ে সস্তা। সে জন্য আমরা হোটেল পাল্টেছি।’

স্প্যানিশ ও ইংলিশ সংবাদমাধ্যমগুলো বলছে, খেলোয়াড়দের ওপর কোনো ‘অশুভ’ ছায়া যেন না পড়ে, সে ভাবনা থেকেই আগেরবারের হোটেল বদলের নির্দেশ দেন সিমিওনে। এর আগে ২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লাল-সাদা জার্সি পরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিল আতলেতিকোর। সে কারণে দুই বছর পর একই প্রতিযোগিতার ফাইনালে উঠে নীল জার্সি পরে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন সিমিওনে।

আজ কি এমিরেটস স্টেডিয়ামে কাজ করবে সিমিওনের হোটেল বদলের ‘কৌশল’? আগের লেগে ১-১ গোলে ড্র করেছিল দল। আজকের ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

 

চ্যাম্পিয়নস লিগআতলেতিকো মাদ্রিদডিয়েগো সিমিওনেআর্সেনাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise