Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আকাশি-সাদা জার্সিতে মেসির ১২৫ গোলের গল্প

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮
আকাশি-সাদা জার্সিতে মেসির ১২৫ গোলের গল্প

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির গোলসংখ্যা ১২৫। আর্জেন্টিনার জার্সিতে ২০০৫ থেকে ২০২৬ পর্যন্ত ২১ বছরের ক্যারিয়ারে ২০৭ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৬৩টি জাতীয় দলের বিপক্ষে মাঠে নেমেছেন মেসি। এর মধ্যে ৪৫টি দলের বিপক্ষে অন্তত একবার গোল করেছেন। আর ১৮ দলের বিপক্ষে গোলের দেখা পাননি।

মেসির সবচেয়ে বেশি ১১টি গোল করেছেন বলিভিয়ার বিপক্ষে। দলটির বিপক্ষে ১২ ম্যাচে এই গোল করেছেন তিনি। এরপর ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিপক্ষে ৭টি করে এবং উরুগুয়ের বিপক্ষে ৬টি গোল রয়েছে তার। অর্থাৎ দক্ষিণ আমেরিকার এই চার প্রতিপক্ষের বিপক্ষেই মেসির মোট ৩১ গোল।

আলজেরিয়া, ব্রাজিল, চিলি, এস্তোনিয়া, গুয়াতেমালা ও প্যারাগুয়ের বিপক্ষে পাঁচটি করে গোল করেছেন মেসি। এর মধ্যে এস্তোনিয়ার বিপক্ষে তার পাঁচ গোল এসেছে মাত্র এক ম্যাচে। এছাড়া ২০১২ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেলেসাওদের বিপক্ষে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি।

মেক্সিকো ও পানামার বিপক্ষে ৪টি করে গোল করেছেন মেসি। কলম্বিয়া, ক্রোয়েশিয়া, কুরাসাও, ফ্রান্স, হাইতি, নাইজেরিয়া, পেরু ও সুইজারল্যান্ডের বিপক্ষে ৩টি করে গোল রয়েছে তার।

অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, হংকং, হন্ডুরাস, জ্যামাইকা, নিকারাগুয়া ও স্পেনের বিপক্ষে দুটি করে গোল জালে জড়িয়েছেন মেসি। আর একটি করে গোল করেছেন আলবেনিয়া, অ্যাঙ্গোলা, বসনিয়া, কানাডা, কেপ ভার্দে, মিসর, জার্মানি, আইসল্যান্ড, ইরান, জর্ডান, নেদারল্যান্ডস, পর্তুগাল, সৌদি আরব, সার্বিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়ার বিপক্ষে।

অন্যদিকে মেসি বেলজিয়াম, কোস্টারিকা, ইংল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, জাপান, মৌরিতানিয়া, নরওয়ে, পোল্যান্ড, পুয়ের্তো রিকো, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ত্রিনিদাদ ও টোবাগো এবং কাতারের বিপক্ষে খেলেও গোল করতে পারেননি। অর্থাৎ এই ১৮ প্রতিপক্ষের বিপক্ষে তার গোলসংখ্যা শূন্য।
মেসির ১২৫ গোলের মধ্যে দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের বিপক্ষেই ৫২টি। কনকাকাফ অঞ্চলের দলগুলোর বিপক্ষে ২৭টি, ইউরোপের বিপক্ষে ২৬টি, আফ্রিকার দলের বিপক্ষে ১২টি এবং এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে ৮টি গোল করেছেন তিনি।

বুধবার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের মুখোমুখি হবেন মেসি। আফ্রিকার এই দলটির বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি। সেই ম্যাচে গোল করে নিশ্চয়ই শেষটা আরও রঙ্গিন করতে চাইবেন তিনি।

লিওনেল মেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত