Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মিস করছেন আর্জেন্টিনাকে

বাবা আর ম্যারাডোনাকে মনে পড়ছে মেসির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯
বাবা আর ম্যারাডোনাকে মনে পড়ছে মেসির

সংগৃহীত ছবি

জাতীয় দল থেকে অবসরের পর ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে তিনি লেখেন, ‘আমার এখনও অনেক কিছু বলার বাকি।’ সেই বার্তায় তিনি স্মরণ করলেন প্রয়াত বাবা আর ডিয়েগো ম্যারাডোনাকে।

জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিকে মিস করার কথাও। মেসি লিখেছেন,‘এটি এক অবিশ্বাস্য যাত্রা ছিল। গতকাল আমার শেষ ম্যাচ ছিল আর এরই মধ্যে আকাশী-সাদা জার্সিটি মিস করতে শুরু করেছি।’

ডিয়েগো ম্যারাডোনার স্মরণে মেসি লিখেছেন,‘আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না, যে আমাদের দেশকে তার প্রাপ্য স্থানে বসিয়েছিল। আমি যেমনটি সবসময় বলি-সে যখন আমাদের মাঝে ছিল ও এরপর স্বর্গ থেকে, আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে।’

মেসির পোস্ট
গতকাল ছিল আমার শেষ ম্যাচ, আর এখনই আকাশী-সাদা জার্সিটা মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি এক অবিশ্বাস্য যাত্রা ছিল। আনন্দে ভরা, আর সঙ্গে কিছুটা দুঃখও ছিল। তবে আমি নিশ্চিতভাবে জানি যে আমার নেওয়া প্রতিটি পদক্ষেপ সার্থক ছিল।

আমার এখনও অনেক কিছু বলার বাকি। আমি যা অনুভব করছি তার সবকিছু কয়েকটি শব্দে বা একটি পোস্টে প্রকাশ করা অসম্ভব। এই পথচলা আমার পরিবারকে ছাড়া কখনোই সম্ভব হতো না, যারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে সেই কঠিন সময়গুলোতে, যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

আমার বন্ধুরাও ছিল অপরিহার্য, যেমনটি ছিল আমার সব সতীর্থ, কোচ এবং তাদের স্টাফরা। আমি ডিয়েগোকে ভুলতে চাই না, সে আমাদের দেশকে তার প্রাপ্য স্থানে বসিয়েছিল। আমি যেমনটা সবসময় বলি-সে যখন আমাদের মাঝে ছিল আর এরপর স্বর্গ থেকে, আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে।
আমি যে ক্লাবগুলোতে খেলেছি তাদের প্রতি ধন্যবাদ। অবশ্যই, ঈশ্বরকে ধন্যবাদ, তার দিকনির্দেশনা ও ইচ্ছা ছাড়া এত দূর আসার স্বপ্নও আমরা দেখতে পারতাম না।

আমি ভীষণ কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আমি তোমাদের মিস করব এবং আমাদের ও আমার পাশে থাকার জন্য সবসময় তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব।

এই পোস্টটি করার কয়েক মিনিট পর, মেসি তার বাবাকে উৎসর্গ করে একটি স্টোরি আপলোড করেন। তার বাবাকে নিয়ে লেখেন, ‘গতকাল রাতে তোমাকে কতটা মিস করেছি, তা তুমি কল্পনাও করতে পারবে না...’

লিওনেল মেসিডিয়েগো ম্যারাডোনাআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের