Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

শাস্তি পেয়ে ক্ষমা চাইলেন এনজো; অস্বীকার করলেন অভিযোগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৪
শাস্তি পেয়ে ক্ষমা চাইলেন এনজো; অস্বীকার করলেন অভিযোগ

রিয়াল মাদ্রিদের প্রশংসা করে সাজা পাওয়ার পর ক্ষমা চেয়েছেন এনজো ফার্নান্দেজ।

ক্লাব ফুটবলে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। তার সাম্প্রতিক এক মন্তব্যে চটেছেন চেলসির সমর্থকেরা। এর জেরে এনজোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন চেলসি কোচ লিয়াম রোজনিয়ার। তার মতে, এনজোর এমন বক্তব্য ক্লাবের অভ্যন্তরীণ সংস্কৃতির ‘সীমা অতিক্রম’ করেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন এনজো।

‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক বিবৃতিতে এনজোর এজেন্ট বলেন, ‘এনজো সেই সব ভক্তদের কাছে ক্ষমা চাইতে চায় যারা সাম্প্রতিক গুঞ্জনে মনে কষ্ট পেয়েছেন বা অসন্তুষ্ট হয়েছেন। তবে সে একই সঙ্গে জোর দিয়ে বলছে যে, সে কখনোই অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলেনি কিংবা চেলসি ও লন্ডন ছেড়ে যাওয়ার ইচ্ছের কথা জানায়নি।’

চেলসি গত মার্চে টানা চারটি ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির কাছে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। এমন বিপর্যয়ের পর এক সাক্ষাৎকারে এনজো বলেছিলেন, আগামী মৌসুমে তিনি স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কি না, সেটা তার জানা নেই। এমনকি ভবিষ্যতে স্পেনে থাকার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। প্রশংসা করেছিলেন রিয়াল মাদ্রিদের। এনজোর এই অসংলগ্ন বক্তব্যেই ক্ষুব্ধ হয়েছে চেলসি কর্তৃপক্ষ।

তবে শুধু এনজো নন, রক্ষণভাগের খেলোয়াড় মার্ক কুকুরেল্লাও বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এনজোর শাস্তি ঘোষণার পর তার এজেন্ট জাভিয়ের পাস্তোরে বলেছিলেন, ‘এনজো আসলে বিষয়টি বুঝতে পারছে না। সে তো সরাসরি বলেনি যে- সে ক্লাব ছাড়তে চায় বা অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলেছে।’ সেই এজেন্টের মাধ্যমেই এবার ক্ষমা প্রার্থনা করলেন এনজো।

চ্যাম্পিয়নস লিগচেলসিএনজো ফার্নান্দেজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise