Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে ব্রাজিল

আনচেলত্তির কৌশলেও আছে ফাঁকফোকর!

  • ব্রাজিল এখন খেলছে ৪-২-৪ ফরমেশনে। এতেই মাঝমাঠ ভারসাম্যহীন হয়ে পড়ছে বলে মনে করছেন রোচা, ‘এই ফরমেশনে কিছু ফাঁকফোকর তৈরি হয় যা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দেবে এবং তাতে ম্যাচ হারতেও পারি।’
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৪:০৪
আনচেলত্তির কৌশলেও আছে ফাঁকফোকর!

সংগৃহীত ছবি

প্রথম প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিলের হেক্সা মিশন যেন নতুন করে গতি পেয়েছে। চারদিকে ধন্যি ধন্যি রব উঠছে। কিন্তু এর মধ্যেও খুঁত ধরছেন একজন। তিনি রিকার্দো রোচা, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। তিনি ফাঁকফোকার দেখছেন কার্লো আনচেলিত্তির কৌশলে।

ব্রাজিল এখন খেলছে ৪-২-৪ ফরমেশনে। এতেই মাঝমাঠ ভারসাম্যহীন হয়ে পড়ছে বলে মনে করছেন রোচা, ‘এই ফরমেশনে কিছু ফাঁকফোকর তৈরি হয় যা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দেবে এবং তাতে ম্যাচ হারতেও পারি। আমি চাই, পরিকল্পনাটি সফল হোক। তবে আমি হলে ৪-৩-৩ ফরমেশনে খেলাতাম। কারণ আক্রমণভাগের চারজনের রক্ষণাত্মক বৈশিষ্ট্য নেই। ফলে ডিফেন্স ও মিডফিল্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’

১৯৯৪ বিশ্বকাজয়ী ব্রাজিলের এই ডিফেন্ডার চাইছেন মাঝমাঠকে আরো শক্তিশালী দেখতে। সহজেই যেন প্রতিপক্ষ আক্রমণে উঠতে না পারে। তাই বলছেন, ‘এই ফরমেশন আমার পছন্দ নয়, কারণ এতে করে আমরা মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বদলি খেলোয়াড় হিসাবে তিনি (আনচেলত্তি) পাকেতা বা দানিলোকে নামান, এরপর দলে ভারসাম্য ফেরে।’
কৌশলে আস্থা না থাকলেও রিকার্দো রোচা আনচেলত্তির ওপর বিশ্বাস রাখতে চান, ‘তার ওপর আমার আস্থা আছে। একজন ফরোয়ার্ড কমিয়ে মিডফিল্ডার যোগ করলেই মাঝমাঠ নিয়ন্ত্রণে থাকে সহজে।’ ফ্লুমিনেন্সে ক্লাবের পরামর্শক রিকার্দো রোচা 

ব্রাজিল দলে তিনি নেইমারকেও চান। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন এই ফরোয়ার্ড। রোচার বিশ্লেষণে এই তারকার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য বড় সম্পদ হতে পারে, ‘তার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও ১৯৯৪ বিশ্বকাপে প্রথম একাদশের খেলোয়াড় হিসাবে গিয়েছিলাম এবং প্রথম ম্যাচেই চোট পাই। নেইমার চোট নিয়ে বিশ্বকাপে গেছে, তাই পরিস্থিতি ভিন্ন। প্রশ্ন হলো তাকে দলে রাখা হবে কিনা।’

ব্রাজিলের কোচিং স্টাফ বলছে, নেইমারের জন্য তারা অপেক্ষা করবে প্রথম ম্যাচের আগের দিন পর্যন্ত। অর্থাৎ সেই দিন পর্যন্ত চোট না সারলে নেইমার হয়তো-বা ছিটকে যাবেন স্কোয়াড থেকে।

কিন্ত রোচা চাইছেন নেইমারকে দলে রাখতে। মূল্যায়ন করছেন তার অভিজ্ঞতাকে, ‘আমি হলে নেইমারকে দলে রাখতাম। হয়তো প্রথম ম্যাচ বেঞ্চে থাকবে, তবে দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা বেশি। এটি নেইমারের চতুর্থ বিশ্বকাপ, তার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান হবে দলের জন্য।’


ব্রাজিলবিশ্বকাপ ফুটবলআনচেলত্তিনেইমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার