Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ ফাইনাল

হাফ টাইম শো মাতাবেন ম্যাডোনা, বিটিএস, শাকিরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:৩৭
হাফ টাইম শো মাতাবেন ম্যাডোনা, বিটিএস, শাকিরা

সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপ যেন হয়ে উঠবে রেকর্ড ভাঙার আসর। আগের ২২ আসরে যা দেখেনি দর্শক, এবার দেখা যাবে তেমন অনেক কিছুই। ৪৮ দলের বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ২৮ দিন। ফিফা আজ ঘোষণা দিয়েছে, এবারের ফাইনালের বিরতির সময় থাকছে জমকালো এক আয়োজন। এই আয়োজনে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, কিংবদন্তি গায়িকা শাকিরা ও কে-পপ সেনসেশন বিটিএস।

বিশ্বকাপের ফাইনালে ‘হাফ টাইম শো’ এবারই প্রথম। এই আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। কনসার্টে পারফর্ম করবেন এই বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ এর গায়িকা শাকিরা। শাকিরার সঙ্গে আরও থাকছেন ম্যাডোনা। থাকবে ২০২২ বিশ্বকাপের থিম সং গায়ক জন কুকের বিটিএস ব্যান্ডও।

ফিফার হাফ টাইম কনসার্ট আয়োজনের এমন ঘোষণায় অবশ্য শঙ্কা তৈরি হয়েছে। বিরতির সময়ের এই অনুষ্ঠানের কারণে ম্যাচে বিরতির নির্ধারিত সময় ঠিক কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট করেনি আয়োজকরা। বিরতির সময় নির্ধারিত ১৫ মিনিটের চেয়ে অনেক বেশি হলে সেটা খেলাতে প্রভাব ফেলতে পারে বলেও অনেকে ধারণা করছেন। 

যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীরা হাফ টাইম শোর সঙ্গে বেশ পরিচিত। বিশেষ করে সুপারবোলে নিয়মিতই হয় এমন আয়োজন। ফুটবল বিশ্বকাপে ফিফার এই উদ্যোগ বিশ্ব জুড়ে এই ধরনের আয়োজনের জনপ্রিয়তা আরও বাড়াবে বলেই বিশ্বাস আয়োজকদের।

নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। এই কনসার্ট বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের জন্য উপযুক্ত এক আয়োজন হবে।’

 

ফিফা বিশ্বকাপ ২০২৬ফাইনাল হাফ টাইম শোশাকিরাম্যাডোনাবিটিএস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise