Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এবার রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৫৭
এবার রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি!

রবিনহো জুনিয়র এবং নেইমার একই ক্লাবে খেলছেন।

ইনজুরি আর মাঠের পারফর্ম্যান্স ছাপিয়ে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কখনো দর্শকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি, কখনো কটুক্তি করে সমালোচিত হচ্ছেন। এবার তো ব্রাজিল কিংবদন্তি রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন! ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গ্লোবো এসপোর্তে’ এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানা গেছে, গতকাল রবিবার সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নেইমারের সঙ্গে সতীর্থ রবিনহো জুনিয়রের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। শনিবার পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি-এ ম্যাচে যারা খেলেননি, তাদের নিয়ে রবিবার বিশেষ অনুশীলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ড্রিবলিং করার সময় ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে বেরিয়ে যান।

আরও পড়ুন

ব্রাজিলের নেইমারনির্ভরতা আর দীর্ঘ আক্ষেপের গল্প

২৯ এপ্রিল ২০২৬

এতেই নাকি চটে যান নেইমার। তিনি ক্ষিপ্ত হয়ে রবিনহো জুনিয়রকে ‘একটু সাবধানে’ খেলতে বলেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই নেইমার তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ল্যাং মেরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ। মাটিতে পড়ার পর রবিনহো জুনিয়র উঠে দাঁড়িয়ে নেইমারের দিকে তেড়ে গেলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি শুরু হয়। ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত থাকা অন্যান্য খেলোয়াড় ও স্টাফরা এসে পরিস্থিতি শান্ত করেন।

এই ঘটনার পর সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নেইমারের জনসংযোগ দলও বিষয়টি নিয়ে ‘কিছুই জানা নেই’ বলে এড়িয়ে গেছে। তবে খবর চাউর হয়েছে যে, রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা ক্লাবের সভাপতির কাছে নেইমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে ক্লাবের ভেতর বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

আবার অসুস্থ নেইমার

২৭ এপ্রিল ২০২৬

উত্তেজনা প্রশমিত হওয়ার পর অবশ্য নেইমার নিজেই এগিয়ে যান তার ‘ধর্মপুত্র’ হিসেবে পরিচিত রবিনহো জুনিয়রের কাছে। ট্রেনিং সেন্টার ছেড়ে যাওয়ার আগেই তিনি নিজের খ্যাপাটে আচরণের জন্য ওই তরুণের কাছে ক্ষমা চেয়েছেন। জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরেই তাদের মধ্যকার দীর্ঘদিনের পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার জোড়া লেগেছে।

উল্লেখ্য, নেইমার ও রবিনহো জুনিয়র দুজনই গত সপ্তাহের ডার্বি ম্যাচে দলে ছিলেন না। ফলে দলের রিজার্ভ ও স্কোয়াডের বাইরে থাকা সদস্যদের সঙ্গেই তারা অনুশীলন করছিলেন। সামনের কোপা সুদামেরিকানা ও লিগ ম্যাচের আগে এই দুই তারকার বিবাদ মিটে যাওয়া সান্তোস দলের জন্য স্বস্তির খবর।

নেইমারব্রাজিলসান্তোসরবিনহো জুনিয়র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: