Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টায়

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার প্রমাণ মিলল টিকিট বিক্রির শুরুতেই। বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের সব টিকিট দুই ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে।

‘টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা’-র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর ওয়েবসাইট ক্রাশ করেছিল। সাইট ঠিকঠাক হলে দুই ঘণ্টার কম সময়ে ৮৫ হাজার ১৮টি টিকিট শেষ হয়ে যায়। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এই প্রীতি ম্যাচটির মাধ্যমে ঘরের মাঠের সমর্থকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

আরও পড়ুন

কীভাবে মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে রাজি করিয়েছেন স্কালোনি?

২৫ সেপ্টেম্বর ২০২৬

মেসির শেষ ম্যাচটিকে আরও বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এই ম্যাচে তার নাম ও বিখ্যাত ১০ নম্বর জার্সিতে সোনালী রঙের বিশেষ কারুকার্য থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্মারক জার্সিটি প্রকাশ করে মেসি ক্যাপশনে লিখেছেন, ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মেসি। তার বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা শিরোপা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিক সোনা। দেশের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল এবং ৬৮টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই অবস্থান করছেন।

পাশাপাশি, দারুণ এক বিশ্বকাপ ক্যাম্পেইনের সুবাদে ৩৯ বছর বয়সী এই তারকা ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও স্থান পেয়েছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার আগে স্তাদিও মনুমেন্তালের উপচে পড়া গ্যালারির সামনে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন সময়ের সেরা এই ফুটবল জাদুকর।

লিওনেল মেসিবিদায়ী ম্যাচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়