Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২৩:৪০
হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

সংগৃহীত ছবি

শেষবারের মতো ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। পেপ গার্দিওলা শেষটা অবশ্য সুখকর হলো না। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হার দিয়েই সিটিকে বিদায় বললেন পেপ।

শিরোপা হাতছাড়া হয়েছিল আগেই। নিয়ম রক্ষার ম্যাচটা যেন ছিল শুধুই পেপকে বিদায় জানানোর উপলক্ষ। ইতিহাদে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। আন্তোনিও সেমেনিওর গোলে লিড নেয় সিটিজেনরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় ভিলা। ৪৬ মিনিটে গোল করেন ওলি ওয়াটকিন্স। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ভিলাকে লিড এনে দেন তিনিই।

শেষ পর্যন্ত ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি সিটি। ২-১ গোলের হার দিয়েই শেষ হলো সিটির গার্দিওলা অধ্যায়।

রাতের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন আর্সেনাল। দলের হয়ে গোল পেয়েছেন গ্যাব্রিয়েল হেসুস ও নোনি মাদুকে।

এদিকে মোহাম্মদ সালাহর বিদায়ী ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। 

৩৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৫। সিটি লিগ শেষ করল ৭৮ পয়েন্ট নিয়ে। ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ভিলা। ৬০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে লিভারপুল।

পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটিআর্সেনাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise