Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কার্ডিওলজিস্টের সাক্ষ্য

ম্যারাডোনার জরুরি ওষুধ বন্ধ করেছিলেন চিকিৎসকেরা!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৪
ম্যারাডোনার জরুরি ওষুধ বন্ধ করেছিলেন চিকিৎসকেরা!

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। আদালতে কার্ডিওলজিস্ট গুস্তাভো দি নিরো জানিয়েছেন, ম্যারাডোনার মৃত্যুর আগে তার হৃদরোগের স্পষ্ট সতর্কসংকেত ও বিভিন্ন ডেটা চিকিৎসকরা সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন। এমনকি চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধও বন্ধ করে দেওয়া হয়েছিল!

২০২১ সালে ম্যারাডোনার মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানে গঠিত আন্তঃবিভাগীয় মেডিকেল বোর্ডের অন্যতম বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট গুস্তাভো দি নিরো গত বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দেন। তিনি জানিয়েছেন, মৃত্যুর আগের শেষ দুই সপ্তাহে ম্যারাডোনার শরীরে যে লক্ষণগুলো দেখা দিয়েছিল, তা স্পষ্টভাবে হার্ট ফেইলিওরের দিকে ইঙ্গিত করে। আদালতে নিরো বলেন, ‘শরীরে তরল জমে যাওয়া, শ্বাসকষ্ট এবং মানসিক অবস্থার পরিবর্তন- এসবকিছুই হৃদরোগের লক্ষণ।

আরও পড়ুন

এক ম্যাচে ২১ বার ফাউলের শিকার নেইমার!

১৪ আগস্ট ২০২৬

নার্সদের রেকর্ডে ম্যারাডোনার উচ্চ রক্তচাপ ও ট্যাকিকার্ডিয়া (হৃদস্পন্দন বেড়ে যাওয়া) কথা উল্লেখ ছিল। সেই সূত্র ধরে নিরো জানান, এমন উপসর্গ নিয়ে কোনো রোগী তার চেম্বারে এলে তিনি সঙ্গে সঙ্গে ওষুধ প্রেসক্রাইব করতেন। কিন্তু ম্যারাডোনার ক্ষেত্রে তার চিকিৎসকরা রোগীর শারিরীক ও মানসিক অবস্থা বুঝে চিকিৎসার পরিধি বা জটিলতা বাড়ানোর কোনো পদক্ষেপই নেননি।


ম্যারাডোনার পুরনো মেডিকেল ইতিহাস বিশ্লেষণ করে নিরো জানান, ২০০০ সালে উরুগুয়ে ও পরে আর্জেন্টিনায় চিকিৎসাধীন থাকার সময় ম্যারাডোনার ‘ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি’ ধরা পড়েছিল। এই রোগে হৃদপিণ্ডের পাম্প করার ক্ষমতা হ্রাস পায়। মাদক ও ক্ষতিকর পদার্থ সেবনের কারণে হৃদপিণ্ডের এই ধরনের স্থায়ী ক্ষতি হয়। অথচ মৃত্যুর ঠিক কিছুদিন আগে তার উচ্চ রক্তচাপের ওষুধ ‘লোসার্টান’ সেবন বন্ধ করে দেওয়া হয়েছিল!

আরও পড়ুন

নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবল

০৯ আগস্ট ২০২৬

বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে নিরো বলেছেন, ‘সাধারণত কার্ডিওমায়োপ্যাথির জন্য নির্ধারিত ওষুধ বন্ধ করা হয় না। এমনকি হৃদপিণ্ডের পাম্প করার ক্ষমতার উন্নতি হলেও তা চালিয়ে যেতে হয়। কারণ এই অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো শুধু উচ্চ রক্তচাপ নয়, বরং হার্ট ফেইলিওরের চিকিৎসায়ও ব্যবহার করা হয়।’


তিনি আরও উল্লেখ করেন, ম্যারাডোনার যে পরীক্ষাগুলো করা হয়েছিল তা ছিল অত্যন্ত সাধারণ। হৃদপিণ্ডের সঠিক অবস্থা মূল্যায়নের জন্য ‘মায়োকার্ডিয়াল পারফিউশনের’ মতো আরও উন্নত পরীক্ষা প্রয়োজন ছিল, যা সে সময় করা হয়নি। এর আগে অপর এক সাক্ষ্যে আইপেনসা ক্লিনিকের কার্ডিওলজিস্ট অস্কার ফ্রাঙ্কো জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকো ওই ক্লিনিকে ম্যারাডোনার মায়োকার্ডিয়াল পারফিউশন পরীক্ষা করাতে বাধা দিয়েছিলেন।

আরও পড়ুন

বারেসির থেকে জার্সি চেয়ে নিয়েছিলেন স্বয়ং ম্যারাডোনা

০১ আগস্ট ২০২৬


২০২০ সালের ২৫ নভেম্বর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং হার্ট ফেইলিওরের কারণে সৃষ্ট তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে পানি জমা) মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে বর্তমানে বেশ কয়েকজন চিকিৎসকের বিচার চলছে। তাদের বিরুদ্ধে ‘সম্ভাব্য ইচ্ছাকৃত হত্যা’র অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন—নিউরোসার্জন লিওপোল্ডো লুকো, সাইকিয়াট্রিস্ট অগাস্টিনা কোসাচোভ, সাইকোঅ্যানালিস্ট কার্লোস ডিয়াজ, চিকিৎসক ন্যান্সি ফোরলিনি, পেদ্রো দি স্পাগনা, নার্সিং কোর্ডিনেটর মারিয়ানো পেরোনি এবং নার্স রিকার্ডো আলমিরন।


ডিয়েগো ম্যারাডোনাআর্জেন্টিনাম্যারাডোনার মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ