আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন
এক বিশেষজ্ঞ চিকিৎসক। আদালতে কার্ডিওলজিস্ট গুস্তাভো দি নিরো জানিয়েছেন, ম্যারাডোনার
মৃত্যুর আগে তার হৃদরোগের স্পষ্ট সতর্কসংকেত ও বিভিন্ন ডেটা চিকিৎসকরা সম্পূর্ণ উপেক্ষা
করেছিলেন। এমনকি চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধও
বন্ধ করে দেওয়া হয়েছিল!
২০২১ সালে ম্যারাডোনার
মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানে গঠিত আন্তঃবিভাগীয় মেডিকেল বোর্ডের অন্যতম বিশেষজ্ঞ
ও কার্ডিওলজিস্ট গুস...