Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুল স্বীকার করে আতলেতিকোতে মনোযোগ আলভারেসের

agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৭:১৯
ভুল স্বীকার করে আতলেতিকোতে মনোযোগ আলভারেসের

সংগৃহীত ছবি

বার্সেলোনায় যাওয়ার চেষ্টায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে নিজের পরিস্থিতি জটিল করে ফেলার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন হুলিয়ান আলভারেস। আর্জেন্টাইন এই তারকা নাকি স্বীকার করেছেন ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশের ধরনটি তার ভুল ছিল। দলবদলের নাটকীয়তা পেছনে ফেলে এখন আবার আতলেতিকোর হয়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা দিয়েছেন তিনি।

কাদেনা সেরের সাংবাদিক মার্তিন তালাভেরার মাধ্যমে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ এবং বিষয়টি যেভাবে সামলেছেন সেটি ঠিক হয়নি বলে সতীর্থদের জানিয়েছেন আলভারেস। এত দিন এ নিয়ে নীরব থাকলেও এখন নিজের ভুল স্বীকার করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়েই মূলত তৈরি হয়েছিল এই জটিলতা। আলভারেসের প্রতিনিধিরা কাতালান ক্লাবটির সঙ্গে যোগাযোগ করছিল। বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও আলভারেসের এজেন্ট ফের্নান্দো ইদালগোর মধ্যে মাদ্রিদে বৈঠকও হয়েছিল। এতে ২০২২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে বার্সার আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়।

তবে আতলেতিকো কোনোভাবেই লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেসকে ছাড়তে রাজি হয়নি। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিনের নেতৃত্বে কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকে। ফলে শেষ পর্যন্ত বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি আলভারেসের।

দলবদলের পথ বন্ধ হয়ে যাওয়ার পর আতলেতিকোর প্রতিই মনোযোগ ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সতীর্থদের আলভারেস জানিয়েছেন, মাদ্রিদে যতদিন থাকবেন দলের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলবেন। আতলেতিকোর সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর থাকায় ক্লাবটির প্রকল্পে পুরোপুরি মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আলভারেসের এই অবস্থান পরিবর্তন কোচ ডিয়েগো সিমিওনের জন্যও স্বস্তির খবর। ২০২৬-২৭ মৌসুমে আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই তাকে দেখছেন আর্জেন্টাইন কোচ।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে থাকায় প্রাক্-মৌসুমে দেরিতে ফিরেছেন আলভারেস। তাই ম্যাচ ফিটনেসে ফেরাতে তার জন্য বিশেষ ফিটনেস প্রোগ্রাম চালু করেছে আতলেতিকোর কোচিং স্টাফ।

হুলিয়ান আলভারেসবার্সেলোনাআতলেতিকো মাদ্রিদডিয়েগো সিমিওনে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে