Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দুই দিনের সফরে ঢাকা আসছেন ক্যানেজিয়া

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৩০
দুই দিনের সফরে ঢাকা আসছেন ক্যানেজিয়া

সংগৃহীত ছবি

১৯৯০ বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারন ক্লদিও ক্যানেজিয়া আজ ঢাকায় একটি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রধান আকর্ষন হিসেবে তাকে উড়িয়ে আনছে আয়োজক ফর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকা। ডিয়াগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থের হঠাৎ ঢাকা সফরের খবরটা চাউর হয়েছে আজ রবিবার।

ঢাকার ৩৬টি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথভাবে আয়োজন করেছে এই টুর্নামেন্ট। ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

আয়োজকরা জানিয়েছে, ক্যানেজিয়ার বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য তরুণ ও উঠতি ফুটবলারদের উৎসাহিত করা। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে খ্যাতি অর্জণ করেন ক্যানেজিয়া। ব্রাজিলের বিপক্ষে তুরিনে গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ দিকে ম্যারাডোনার দারুণ পাসকে গোলে পরিণত করে দলকে জিতিয়েছিলেন এই ফরোয়ার্ড। এরপর স্বাগতিক ইতালিকে সেমিফাইনালে হারাতে তার সমতাসূচক গোলের ছিল বড় ভূমিকা।

এই বিশ্বকাপের পারফরম্যান্সে ক্যানেজিয়াকে আর্জেন্টাইন ভক্তরা স্থান দিয়েছিল কিংবদন্তির তালিকায়। আকাশী-সাদা জার্সিতে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০ ম্যাচে করেন ১৬ গোল। ২০০২ সালে জাতীয় দল থেকে অবসরের পরও ক্লাব ফুটবল খেলেছেন ২০১২ সাল পর্যন্ত।

৫৯ বছর বয়সী এই তারকা বাংলাদেশে দু’দিনের সফরে এসেছেন। প্রথম দিনের পুরো আয়োজনের সঙ্গে আছে দেশের অন্যত শীর্ষ ফুটবল ক্লাব ফর্টিস এফসির সম্পৃক্ততা। প্রথম দিনের তিনি ফর্টিস এফসি’র বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে তার সঙ্গে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডে বিকেল সোয়া ৩টায় শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনাল ম্যাচ শেষে হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এরপর বিকেলে আয়োজকরা ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করবে।

পরের দিন স্পোর্টম্যাজিকার আয়োজনে একটি কনসার্ট ও বেশ কিছু বানিজ্যিক কর্মকান্ডে অংশ নেবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ক্লদিও ক্যানেজিয়াডিয়েগো ম্যারাডোনাবাতিস্তুতাআর্জেন্টিনা১৯৯০ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক