Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ সম্প্রচার

৩০ কোটির জায়গায় মাত্র ৬ কোটি, চীনের কাছে ফিফার নতিস্বীকার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৩:২৯
৩০ কোটির জায়গায় মাত্র ৬ কোটি, চীনের কাছে ফিফার নতিস্বীকার!

প্রতীকী ছবি

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৭ দিন। এই মুহূর্তে এসে বহুল কাঙ্ক্ষিত চীনের বাজার নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলল ফিফা। তবে চুক্তি সই হলেও বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। যে সম্প্রচার স্বত্ব থেকে ফিফা ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছিল, শেষ পর্যন্ত তা মাত্র ৬০ মিলিয়ন (৬ কোটি) ডলারে বিক্রি করতে বাধ্য হয়েছে তারা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি চূড়ান্ত হয়। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, সিএমজি-এর সঙ্গে এই চুক্তিটি দীর্ঘমেয়াদি। ২০৩১ সাল পর্যন্ত পুরুষ ও নারীদের পরবর্তী দুটি করে মোট চারটি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব দেওয়া হয়েছে এই চীনা সংস্থাকে। এর মধ্যে রয়েছে আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) শুরু হতে যাওয়া ৪৮ দলের পুরুষ বিশ্বকাপও।

আরও পড়ুন

বিশ্বকাপে দেখা যেতে পারে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই

১৬ মে ২০২৬

আসন্ন বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে মাঠের লড়াইয়ে চীনের জাতীয় দল জায়গা করে নিতে না পারলেও, সম্প্রচার স্বত্ব নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে পর্দার আড়ালে চলছিল তুমুল দরকষাকষি। অবশেষে শেষ মুহূর্তে এসে ফিফাকে তাদের কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে অনেক কমেই রাজি হতে হলো। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের জন্য সম্প্রচার মূল্য ধরা হয়েছে মাত্র ৬০ মিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে বড় বাজার হওয়া সত্ত্বেও চীনের ক্ষেত্রে ফিফার দরকষাকষিতে সুবিধা করতে পারেনি ফিফা। এর প্রধান কারণ সময় বা ‘টাইম জোন’। উত্তর আমেরিকার ১৬টি আয়োজক শহরের সঙ্গে বেইজিংয়ের সময়ের ব্যবধান প্রায় ১৫ ঘণ্টার। ফলে অধিকাংশ ম্যাচই চীনের স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে কিংবা ভোরে অনুষ্ঠিত হবে। এই প্রতিকূল সময়ে দর্শক সংখ্যা এবং বিজ্ঞাপন রেট কমে যাওয়ার আশঙ্কা থেকেই চীনা টিভি চ্যানেলগুলো বড় অঙ্কের টাকা লগ্নি করতে রাজি হয়নি।

আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিই কোচ ব্রাজিলের

১৫ মে ২০২৬

ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাতিয়াস গ্রাফস্ট্রোম চুক্তি শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সিএমজি-এর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ চলতি সপ্তাহে তিনি নিজে চীন সফর করেন এবং দেশটির ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও ফুটবল বিশ্বের আরেকটি বড় বাজার ভারত নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফিফা। ভারতের সম্প্রচার স্বত্ব কীভাবে হবে, তা এখনো নিশ্চিত নয়।

সম্প্রচার স্বত্বে কিছুটা ধাক্কা খেলেও ২০৬২ সালের এই বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর বড় একটি কারণ চীনা বহুজাতিক কোম্পানিগুলোর স্পনসরশিপ। প্রযুক্তি জায়ান্ট ‘লেনোভো’ ফিফার শীর্ষ আট স্পনসর পার্টনারের একটি। এ ছাড়া ‘মেংনিউ ডেইরি’ এবং ইলেকট্রনিক্স নির্মাতা ‘হাইসেন্স’ দ্বিতীয় সারির স্পনসর হিসেবে বড় অঙ্কের বিনিয়োগ করেছে।

ফিফা বিশ্বকাপ২০২৬ বিশ্বকাপফিফাবিশ্বকাপ সম্প্রচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    advertiseadvertise