Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লিভারপুলে কি শেষ হতে যাচ্ছে ফন ডাইক অধ্যায়?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:৩০
শেয়ার করুন:
লিভারপুলে কি শেষ হতে যাচ্ছে ফন ডাইক অধ্যায়?

সংগৃহীত ছবি

লিভারপুলের সঙ্গে ভার্জিল ফন ডাইকের সম্পর্কটা প্রায় নয় বছরের। দীর্ঘদিন ক্লাবটির রক্ষণভাগ সামলানোর দায়িত্ব ছিলো তার কাঁধে। সফলভাবে সেই দায়িত্ব পালন করার পর এখন ইংলিশ ক্লাবটি ছাড়ার কথা ভাবছেন এই ডাচ ডিফেন্ডার। চলতি মৌসুম শেষে এনফিল্ড ছাড়ার সম্ভাবনা রয়েছে ফন ডাইকের।

লিভারপুলের সঙ্গে ফন ডাইকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার,‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যেন ভালো অনুভব করি এবং নিজের যত্ন নিতে পারি। আমার মনে হয় মাঠে খেলার মতো আরও অনেক বছর আমার সামনে আছে।’

আগামী মৌসুমে তিনি কোথায় থাকবেন তা নিয়ে সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন ফন ডাইক, ‘এই মৌসুমের পর কী হবে তা সময়ই বলে দেবে। এখন কেউ যদি বলে যে আগামী মৌসুমে আমি কী করব তা সে জানে, তাহলে সে সত্য বলছে না। কারণ আপনাদের সঙ্গে কথা বলার সময়ও আমি নিজে জানি না কী হতে যাচ্ছে।’

তবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় নেই লিভারপুল অধিনায়ক, ‘আমি বিষয়টি নিয়ে শান্ত আছি। যারা আমাকে চেনেন তারা জানেন, আমি শুধু নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতেই মনোযোগ দিই। এই মুহূর্তে আমার মনোযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে। এরপর চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবব। নতুন বছরে কী হয়, দেখা যাবে।’

অ্যানফিল্ডে কাটানো সময়কে জীবনের অসাধারণ এক যাত্রা হিসেবে দেখছেন ফন ডাইক, ‘এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমার জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে এই সময়। গত বছরগুলোতে যা কিছু পেয়েছি, সবকিছুর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

চুক্তি নবায়নের বিষয়ে ফন ডাইক বলেন, ‘চুক্তি নবায়ন হলে দেখা যাবে। আর যদি না হয়, তাহলে গ্রীষ্মে সবার কাছ থেকে বিদায় নেব।’

লিভারপুল ছাড়তে হলে সেটি তার ও পরিবারের জন্য কঠিন হবে বলেও স্বীকার করেছেন এই ডিফেন্ডার, ‘হ্যাঁ, আমার এবং আমার পরিবারের জন্য বিষয়টি কঠিন হবে। সম্ভবত অন্য সবার চেয়ে আমাদের জন্যই বেশি কঠিন হবে। কারণ এখানে সময়টা ছিল অসাধারণ।’

তবে আপাতত ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে চান না তিনি। ফন ডাইকের বিশ্বাস, বর্তমানের ওপর মনোযোগ রাখাই তার সাফল্যের অন্যতম কারণ। তাই নিজের এই দৃষ্টিভঙ্গি বদলাতে চান না তিনি।


ভার্জিল ফন ডাইকলিভারপুলফন ডাইক চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার