Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-২০ সাফ

সুলিভান জাদুতে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৮:৫২
শেয়ার করুন:
সুলিভান জাদুতে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

জোড়া গোল করেছেন বেঞ্জামিন রোনান সুলিভান। ছবি: সংগৃহীত

বক্সের অনেকখানি বাইরে ফ্রিকিক পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে গোল করাটা সহজ নয়। যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বেঞ্জামিন রোনান সুলিভান করলেন সেটাই। চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে উচ্ছ্বাসে ভাসালেন গ্যালারি। তাকে নিয়ে কেন এত আলোচনা, এই গোলেই বোঝালেন রোনান সুলিভান।

৫৪ত মিনিটে অসাধারণ সেই গোলের পর আরও একবার লক্ষ্যভেদ করলেন বেঞ্জামিন রোনান সুলিভান। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ৬৭ মিনিটে অসাধারণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। তার জোড়া গোলে মালদ্বীপে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত। ২৮ মার্চ ভারতের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’র খেলা মাঠে গড়িয়েছে ২৩ মার্চ। নেপাল ২-১ গোলে ভুটানকে আর শ্রীলঙ্কা ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক মালদ্বীপকে।

বাংলাদেশ টিম ম্যানেজার সামিদ কাসিম অনুশীলনের সময় পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করেছিলেন আগের দিনই। তবে সব ভুলে খেলতে চেয়েছিলেন সেরাটা। পাকিস্তানের বিপক্ষে সেরাটাই খেলেছে ২০২৪ সালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ।

প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। ফরোয়ার্ডদের মধ্যে কোনো বোঝাপড়া ছিল না। ৪৪তম মিনিটে মোরশেদ আলী গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে পাননি। বিরতির ঠিক আগ মুহূর্তে নাজমুলের আরেকটি শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। তাই গোলশূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর ৫৪তম মিনিটে চোঁখ ধাধানো ফ্রিকিকে অভিষেকে নিজের প্রথম গোল করেন রোনান সুলিভান। পাকিস্তানি গোলরক্ষকের বিশ্বাসই হচ্ছিল না, এতদূর থেকে বল জালে জড়াল কীভাবে? পাকিস্তানের গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ। নাজমুলের বাড়ানো বল গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মোরশেদ আলী।

৬৭তম মিনিটে বাম প্রান্ত থেকে শেখ সংগ্রামের করা লম্বা ক্রস থেকে নিখুঁত হেডে পাকিস্তানের জালে বল জড়ান সুলিভান। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে।




পাকিস্তানবাংলাদেশ বনাম পাকিস্তানবাংলাদেশ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে