Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আর্সেনাল ম্যাচের আগে গার্দিওলার সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩
আর্সেনাল ম্যাচের আগে গার্দিওলার সতর্কবার্তা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। গানার্সদের বিপক্ষে তাদের লড়াইটাই যেন শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে গেছে! ১৯ এপ্রিলের এই মহারণের আগে সিটি কোচ পেপ গার্দিওলা জানালেন, আর্সেনালের বিপক্ষে হেরে গেলে আর লিগ জেতার স্বপ্ন তিনি দেখবেন না।

মৌসুমের শুরু থেকেই আর্সেনালের চেয়ে বেশ পিছিয়ে ছিল সিটি। তবে গত কয়েক ম্যাচে গানার্সদের টানা হোঁচট খাওয়ার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে সিটিজেনরা। সমীকরণ এমন দাঁড়িয়েছে, নিজেদের শেষ ৭ ম্যাচ জিতলেই শিরোপা উদযাপনে মেতে উঠবে সিটি।

সিটির ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতার পথে সবচেয়ে বড় বাঁধা আর্সেনালের বিপক্ষে ম্যাচটাই। ইতিহাদের সেই লড়াইয়ের আগে গার্দিওলা তাই জানালেন, এই ম্যাচের ওপরই নির্ভর করছে তাদের শিরোপা স্বপ্ন, ‘হেরে গেলেই সব শেষ। এটা খুব ভালোভাবেই জানি আমরা। এটা মাথায় নিয়েই খেলতে নামব।’

মৌসুমের শেষভাগে এসে হারানো আত্মবিশ্বাসা ফিরে পেয়েছে সিটি। শেষ ৭ ম্যাচ জিতে শিরোপা জয়ের ব্যাপারে তাই আত্মবিশ্বাসী পেপ, ‘মাসখানেক আগে যখন আমরা পয়েন্ট হারাচ্ছিলাম, তখন ভাবিনি যে এই অবস্থায় আসতে পারব। এখনও ব্যবধান ৬ পয়েন্টের, কম নয়, তবে আমাদের ব্যবধান কমানোর একটা সুযোগ আছে। আমরা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা আর্সেনালকে টপকে যেতে প্রস্তুত।’

এবারের লিগে প্রথম দেখায় আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সিটি। এবার ড্র যে তাদের জন্য ভালো ফলাফল নয় সেটা অকপটেই স্বীকার করলেন পেপ, ‘ড্র নয়, আমরা জয়ের কথাই ভাবছি। জয়ের জন্য আমরা নিখুঁতভাবে প্রস্তুত।’ 

আর্সেনালপেপ গার্দিওলাম্যানচেস্টার সিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise