Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৪:২২
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা

বেড়েছে শেষ ধাপের টিকিটের দাম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনা চলছে শুরু থেকে। এ নিয়ে আন্দোলন হয়েছে, এমনকি আদালতে হয়েছে মামলাও। তারপরও কমেনি টিকিটের দাম। উল্টো ফিফা গতকাল বুধবার টিকিট বিক্রির ওয়েবসাইট চালুর পর হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা।

ফাইনালের টিকিটের দাম বদলে হয়ে যায় ১০৯৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ ৫২ হাজার ২৩০ টাকা প্রায়। গত বছরের ডিসেম্বরে টিকিট বিক্রির প্রথম ধাপে এর দাম ছিল ১০ লাখ ৬৮ হাজার টাকা।

দাম বাড়ার কারণ ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করা। এর অর্থ চাহিদা অনুযায়ী টিকিটের দাম কমা বা বাড়া। তাতে ‘ক্যাটাগরি-২’ টিকিটের দাম ৫,৫৭৫ ডলার থেকে বেড়ে হয়েছে ৭,৩৮০ ডলার। আর ‘ক্যাটাগরি-৩’ টিকিটের দাম ৪,১৮৫ ডলার থেকে বেড়ে হয়েছে ৫,৭৮৫ ডলার। চতুর্থ পর্যায়ে এই টিকিট বিক্রিকে শেষ ধাপ বলেছে ফিফা।

ফিফা ডট কম টিকিটস থেকে দর্শকরা কিনতে পারবেন টিকিট। টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। দর্শকরা সিট ম্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। চাইলে ‘বুক দ্য বেস্ট সিট’ অপশনও ব্যবহার করতে পারবেন। ফাইনালের দিন পর্যন্ত চালু থাকবে এই প্রক্রিয়া।

বিশ্বকাপটিকিটফাইনাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise