Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লাস্ট ডান্স

শেষবারের মতো আর্জেন্টিনা দলে লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
শেয়ার করুন:
শেষবারের মতো আর্জেন্টিনা দলে লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লিওনেল মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের জার্সিতে এই মহাতারকাকে উপযুক্ত সম্মানের সঙ্গে বিদায় জানাতে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, এই ম্যাচটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। রাজধানী বুয়েনস এইরেসের বিখ্যাত রিভার প্লেট স্টেডিয়াম বা এস্তাদিও মনুমেন্টালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে শুধু মেসিই নন, আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে পুরো উপলক্ষটি একটি স্মরণীয় ও ঐতিহাসিক রূপ পায়।

আরও পড়ুন

দুর্দান্ত মেসিতেও জিততে পারল না মায়ামি

১৩ সেপ্টেম্বর ২০২৬

উল্লেখ্য, গত আগস্ট মাসে পিতার প্রয়াণের পর এবং বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে সময় মেসি জানিয়েছিলেন, সিদ্ধান্তটি তার হৃদয়ের গভীরে ক্ষত তৈরি করলেও এটিই অবসরের সঠিক সময়। দুই দশকের বেশি সময় ধরে চলা বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারে আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচে ১২৫টি গোল করেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবল জাদুকর।

আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলার পর ৬ অক্টোবরের বেনিন ম্যাচ দিয়েই ঘরের মাঠে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানবেন মেসি।

লিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলমেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’