Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ি এখন ইয়ামালের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৭:২৮
শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ি এখন ইয়ামালের

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল কিনে নিয়েছেন সাবেক তারকা জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিলাসবহুল সেই বাড়ি। ১ কোটি ইউরোর বেশি মূল্যের এই বাড়িতে রয়েছে আউটডোর সুইমিং পুল, ব্যক্তিগত ফুটবল মাঠ, সিনেমা হলসহ নানা বিলাসবহুল সুবিধা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ১৯ বছরে পা রাখা ইয়ামাল বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন। মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও এখন আগ্রহ বাড়ছে সমর্থক ও সংবাদমাধ্যমের। বিশেষ করে বার্সেলোনার এই ফরোয়ার্ড কোথায় বসবাস করেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ইয়ামাল বর্তমানে বসবাস করছেন বার্সেলোনার অভিজাত আবাসিক এলাকা এসপ্লুগেস দে লোব্রেগাতে অবস্থিত সিউদাদ দিয়াগোনাল কমপ্লেক্সের একটি বিলাসবহুল বাড়িতে।

বাড়িটির মূল্য ১ কোটি ইউরোরও বেশি। একসময় এই বাড়ির মালিক ছিলেন শাকিরা ও জেরার্ড পিকে। ফলে বার্সেলোনার তারকাদের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকা অন্যতম আলোচিত বাড়ি এটি।

স্থপতি মিরেইয়া আদমেতলার ২০১২ সালে বাড়িটির নকশা করেন। তিনতলা ও দুটি বেসমেন্ট মিলিয়ে এর আয়তন ৩ হাজার ৮০০ বর্গমিটারেরও বেশি।

বাড়িটির ভেতরে রয়েছে বড় বড় জানালা, আউটডোর সুইমিং পুলের সঙ্গে জলপ্রপাত, ইনডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, প্যাডেল কোর্ট, সিনেমা হল, ওয়াইন সেলার, রেকর্ডিং স্টুডিও এবং ব্যক্তিগত ফুটবল মাঠ। উঁচু জায়গায় অবস্থিত হওয়ায় বাড়িটি থেকে বার্সেলোনা শহর ও ভূমধ্যসাগরের দারুণ দৃশ্য দেখা যায়।

শাকিরার সাজসজ্জার আধুনিক ও উজ্জ্বল বৈশিষ্ট্যগুলো অনেকটাই ধরে রেখেছেন ইয়ামাল। তবে নিজেও বেশ কিছু যোগ করেছেন এই তরুণ তারকা। নিজের অল্প সময়ের ক্যারিয়ারে অর্জন করা ট্রফি, পুরস্কার ও বিভিন্ন স্মারক দিয়ে সাজিয়েছেন বাড়ির বিভিন্ন অংশ। পাশাপাশি আসবাবপত্রেও পরিবর্তন এনেছেন তিনি যাতে বাড়ির খোলামেলা ও আরামদায়ক পরিবেশ বজায় থাকে।

পুরো আবাসিক কমপ্লেক্সে রয়েছে চারটি আলাদা বাড়ি। এর একটির মালিক পিকের বাবা-মা, আরেকটি শাকিরার বাবা-মায়ের। তৃতীয় ও প্রধান বাড়িটির মালিক এখন ইয়ামাল। চতুর্থ বাড়িটিতে এখনো সংস্কারের কাজ বাকি।

বাড়িটি কিনতে ইয়ামালের প্রায় তিন মাস সময় লেগেছে। পুরো প্রক্রিয়াটি তার আইনজীবীরা সম্পন্ন করেন। এ সময় আগের মালিকেরা সরাসরি আলোচনায় উপস্থিত ছিলেন না।

একসময় শাকিরা ও পিকের পারিবারিক এবং বিভিন্ন গণমাধ্যমের আলোচিত মুহূর্তের সাক্ষী ছিল এই বাড়ি। এবার সেটিই হয়ে উঠেছে সাফল্যের নতুন অধ্যায়ে পা রাখা ইয়ামালের ঠিকানা।



লামিন ইয়ামালপপতারকা শাকিরাজেরার্ড পিকেবার্সেলোনাসিউদাদ দিয়াগোনাল কমপ্লেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে