Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

গার্দিওলার বিদায় নিশ্চিত করল সিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৭:৪৯
গার্দিওলার বিদায় নিশ্চিত করল সিটি

সংগৃহীত ছবি

কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলছেন তিনি। পরে অবশ্য পেপ গার্দিওলা জানিয়েছিলেন, তিনি ক্লাব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। শেষ পর্যন্ত সত্যি হলো গুঞ্জনটাই। সিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে, এই মৌসুম শেষেই ক্লাবকে বিদায় জানাবেন এই স্প্যানিশ কোচ।

গার্দিওলার সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তিতে থাকা একটি বিশেষ শর্তের (ব্রেক ক্লজ) সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ এই কোচ।

আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চলতি মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে তাদের শেষ ম্যাচ খেলবে। সেটিই হতে যাচ্ছে সিটির কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ।

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজের ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট ২০টি ট্রফি জিতে বিদায় নিচ্ছেন গার্দিওলা। পেপ জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ এবং একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা।

নিজের বিদায় প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে গার্দিওলা জানিয়েছেন, ‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ আমাকে জিজ্ঞেস করবেন না। নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে এটাই চলে যাওয়ার সঠিক সময়। কোনো কিছুই চিরস্থায়ী নয়; যদি হতো, তবে আমি এখানেই থেকে যেতাম। চিরস্থায়ী হয়ে থাকবে শুধু অনুভূতিগুলো, এখানকার মানুষ, স্মৃতি এবং আমার ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা।’

পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise