Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রাফিনিয়াকে নিয়ে সুখবর পেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৮:২২
রাফিনিয়াকে নিয়ে সুখবর পেল বার্সেলোনা

সংগৃহীত ছবি

গেটাফের বিপক্ষে ম্যাচে রাফিনিয়াকে পাওয়ার পথে বড় কোনো বাধা নেই বার্সেলোনার। আগামী ১০ অক্টোবর স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেটাফের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ওন্দা সেরো ও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বার্সেলোনার চিকিৎসকদের করা পরীক্ষায় কোনো চোট ধরা পড়েনি রাফিনিয়ার।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান উরুতে আঘাত পান রাফিনিয়া। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের পর ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সতর্কতা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিলের কোচিং স্টাফ। পরে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা না পাওয়ায় বার্সেলোনার চিকিৎসকেরাও স্বস্তি পেয়েছেন।

তবে রাফিনিয়ার আগের চোটের ইতিহাসের কারণে বিষয়টি নিয়ে শুরুতে কিছুটা উদ্বেগ ছিল বার্সার। গত মৌসুমে একই জায়গায় চারবার অস্বস্তিতে পড়েছিলেন এই ফরোয়ার্ড। ব্রাজিল দলের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল বার্সেলোনার মেডিকেল টিমও।

এবার অবশ্য নতুন কোনো চোটের লক্ষণ পাওয়া যায়নি। এর মধ্যে ব্রাজিলের এই ছোট সফরের সব ম্যাচ খেলতে হয়নি রাফিনিয়াকে। কলকাতায় দলের পরবর্তী ম্যাচে না যাওয়ায় ভ্রমণের ধকলও তুলনামূলক কম হয়েছে তার। ফলে গেটাফের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা।

এই মৌসুমে কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনায় রাফিনিয়ার গুরুত্বও অনেক। আক্রমণভাগে তার গতি, বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং গোল করার দক্ষতা বার্সার আক্রমণকে আরও কার্যকর করে তুলছে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে রাফিনিয়ার ফিট থাকা ফ্লিকের জন্য বড় স্বস্তির বিষয়।

রাফিনিয়ার মেডিকেল পরীক্ষার বিষয়ে বার্সেলোনা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেবে বলে মনে করা হচ্ছে না। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গেটাফের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রাফিনিয়া ইনজুরিবার্সেলোনা-গেটাফেলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা