Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবশেষে বিশ্বকাপের সমালোচনা নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:৩৭
অবশেষে বিশ্বকাপের সমালোচনা নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ নিয়ে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টকে ইতিহাসের সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ দাবি করে তিনি বলেছেন যারা এর আয়োজন ও নানা বিষয় নিয়ে সমালোচনা করেছেন, তারা ঘৃণা ও নেতিবাচকতায় এতটাই আচ্ছন্ন ছিলেন যে ফুটবলের প্রকৃত আনন্দ দেখতে পাননি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নানা বিতর্কেও আলোচনায় ছিল। তবে এসব সমালোচনার জবাব দিতে ইনস্টাগ্রাম ও ফিফার আনুষ্ঠানিক মাধ্যমে দীর্ঘ এক বিবৃতি দেন ইনফান্তিনো। সেখানে তিনি বিশ্বকাপকে মানুষের মিলনমেলার প্রতীক হিসেবে তুলে ধরে সমালোচকদের উদ্দেশে ধ্যান, প্রার্থনা কিংবা ফুটবল দেখে আবেগ অনুভব করার পরামর্শ দেন।

ইনফান্তিনো লিখেছেন, ‘যারা শিশু, বাবা-মা, দাদা-দাদি কিংবা নানা বয়সী মানুষকে একসঙ্গে ফুটবল উপভোগ করতে দেখেননি তাদের জন্য দুঃখিত। আরও দুঃখিত যে ম্যাচগুলো শেষ হয়ে গেছে এবং আপনারা সেই আনন্দ ও ঐক্য অনুভব করার সুযোগ হারিয়েছেন। আপনারা ঘৃণা আর সমালোচনায় এতটাই ডুবে ছিলেন যে পুরো বিষয়টিই মিস করেছেন।’

বিশ্বকাপ চলাকালে ইরান, হাইতি, সেনেগাল ও আইভরি কোস্টসহ কয়েকটি দেশের সমর্থক ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জটিলতার মুখে পড়তে হয়েছিল। এমনকি সোমালিয়ার রেফারি ওমর আরতানও দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

তবে ইনফান্তিনোর দাবি, এসব বিচ্ছিন্ন ঘটনার তুলনায় টুর্নামেন্টের সামগ্রিক সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ২০০টিরও বেশি দেশ থেকে প্রায় ৭০ লাখ দর্শক বিশ্বকাপ উপভোগ করেছেন এবং পুরো টুর্নামেন্টে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের পর এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদলে যায়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বালোগুনের বিষয়টি নিয়ে তিনি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন। এরপরই রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে।

যদিও ইনফান্তিনো সরাসরি এ ঘটনা উল্লেখ করেননি তবে তিনি বলেছেন, ‘রেফারির বিতর্কিত সিদ্ধান্ত কিংবা কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া বা না দেওয়ার মতো বিষয় বিশ্বের বড় বড় লিগেও নিয়মিত ঘটে। সেখানে এগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। কিন্তু একই ধরনের ঘটনা বিশ্বকাপে ঘটলেই কিছু দেশ কঠোর সমালোচনা শুরু করে যা বিস্ময়কর।’




২০২৬ ফিফা বিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনোফোলারিন বালোগুনডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭