Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

যে কারণে একসঙ্গে লাল কার্ড দেখলেন আনচেলত্তি-রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৩
শেয়ার করুন:
যে কারণে একসঙ্গে লাল কার্ড দেখলেন আনচেলত্তি-রাফিনিয়া

জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলে হারের ম্যাচে যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল মাঠ। যোগ করা সময়ে জাপান জয়সূচক গোলটি করতেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড রাফিনিয়া। মূলত গোলের আগমুহূর্তে ব্রাজিলের জোয়াও গোমেসের ওপর হওয়া একটি ফাউল রেফারি এড়িয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে সেলেসাওরা।

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ মুহূর্তে জাপানের তাকুমি মিনামিনো ব্রাজিলের মিডফিল্ডার জোয়াও গোমেসকে চ্যালেঞ্জ জানিয়ে বল কেড়ে নেন। সেই আক্রমণ থেকেই জয়সূচক তৃতীয় গোলটি আদায় করে নেয় জাপান। ব্রাজিলের দাবি, মিনামিনো ফাউল করে গোমেসের কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছেন। কিন্তু রেফারি জানসেন ফু চুয়ান হুই ফাউলের বাঁশি না বাজিয়ে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।

আরও পড়ুন

জোড়া গোল, জোড়া লাল কার্ড, জাপানের কাছে হারল ব্রাজিল

১৪ নভেম্বর ২০২৬

রেফারির এ সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে মেজাজ হারিয়ে ফেলেন ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। মাঠে থাকা ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরেন এবং বেঞ্চে থাকা অনেকেই নিয়ম ভেঙে মাঠের ভেতরে ঢুকে পড়েন। উত্তেজিত হয়ে মাঠে ছুটে যান ঠাণ্ডা মাথার কোচ হিসেবে পরিচিত কার্লো আনচেলত্তি। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোয় তৎক্ষণাৎ তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

সেসময় বদলি হিসেবে বেঞ্চে থাকা ফরোয়ার্ড রাফিনিয়াও ক্ষোভে ফেটে পড়েন। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়। এ নিষেধাজ্ঞার কারণে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া।

আরও পড়ুন

১২ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক ওয়োনো

১৪ নভেম্বর ২০২৬

ম্যাচের শুরু থেকেই অবশ্য রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল ব্রাজিল। জাপানের প্রথম গোলটির সময়ও একটি ফাউল না দেওয়ার অভিযোগ তুলেছিল তারা। এ ছাড়া প্রথমার্ধেই বক্সের ভেতর রাফিনিয়াকে ফাউল করা হলেও পেনাল্টি না দেওয়ায় রেফারির ওপর ক্ষুব্ধ ছিল আনচেলত্তির দল। ম্যাচের প্রথম ১৮ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত দুটি গোলে ম্যাচে সমতা ফিরিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের সেই বিতর্কিত গোলে তাদের পরাজয়ের স্বাদ পেতে হয়।

ব্রাজিল-জাপানরাফিনিয়াকার্লো আনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি