Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নাটক শেষে জোন্সই দলের সঙ্গী

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৭
নাটক শেষে জোন্সই দলের সঙ্গী

এএসসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব খেলতে বৃহস্পতিবার উজবেকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। এ উপলক্ষে আজ হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলন। তবে হঠাৎ তা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনিবার্য কারণ জানালেও আদতে দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে বাফুফে আছে বিব্রতকর পরিস্থিতিতে। শোনা যাচ্ছিল, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তাকে। এ নিয়ে গতকাল সারা দিন হয়েছে অনেক জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত জানা গেছে, জোন্স যাচ্ছেন দলের সঙ্গী হয়ে। ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে লড়তে হবে ভারত, উজবেকিস্তান ও চাইনিজ তাইপের মতো দলগুলোর সঙ্গে।

সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উসকে দিয়েছিলেন জোন্স। সম্প্রতি, ক্যাম্পে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। ঢাকায় টিম হোটেলে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল তার। কোচ হামলার অভিযোগ জানিয়ে ৯৯৯-এ কল করেন এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন

এর আগেও পরিবারের কাছে বেতনের টাকা পাঠাতে না পেরে বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জোন্স। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানা গেছে, বিষয়টি বাফুফে কর্তারা ভালোভাবে নেননি। ফুটবল অঙ্গনে চাউর হয়, কোচকে বরখাস্ত করেছে বাফুফে। তবে অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামিদ কাশেম আগামীর সময়কে জানিয়েছেন, এরকম কোনো কিছুই ঘটেনি, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে যে ধরনের খবর প্রচার করা হচ্ছে, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমি নিশ্চিত করে জানি না, এ ধরনের খবর কোত্থেকে এসেছে। আমার জানামতে, জেরার্ড জোন্সই আমাদের হেড কোচ।’ রাতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও নিশ্চিত করেন, বরখাস্তর মতো কোনো সিদ্ধান্ত তারা নেয়নি, ‘এখন পর্যন্ত ওরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ দলের সঙ্গে উজবেকিস্তান যাবেন, তিনিই দল পরিচালনা করবেন। খেলা শেষ হওয়ার পর যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।’

এএসসি অনূর্ধ্ব-২০উজবেকিস্তানফুটবলফেডারেশনকোচজেরার্ড জোন্সবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে